শিরোনাম:
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১৬ মার্চ ২০১৯
প্রথম পাতা » রাজনীতি » বাংলাদেশের গণতন্ত্র নিয়ে বিশ্ববাসী উদ্বিগ্ন: আমির খসরু
প্রথম পাতা » রাজনীতি » বাংলাদেশের গণতন্ত্র নিয়ে বিশ্ববাসী উদ্বিগ্ন: আমির খসরু
৪২৪ বার পঠিত
শনিবার, ১৬ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের গণতন্ত্র নিয়ে বিশ্ববাসী উদ্বিগ্ন: আমির খসরু

বাংলাদেশের গণতন্ত্র নিয়ে বিশ্বাবাসী উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘বিশ্বের সব গণতান্ত্রিক দেশ বাংলাদেশের একাদশ সংসদ নির্বাচনকে প্রত্যাখান করেছে। যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবাধিকার রিপোর্টে এসব বিষয় এসেছে।’
শনিবার ১৬ মার্চ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন। বিএনপিপন্থী কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) এর নবগঠিত কমিটির নেতাদের মাজারে শ্রদ্ধা জানান।
আমির খসরু বলেন, ‘যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে যা বলা হয়েছে,তাতে বোঝা যাচ্ছে আমাদের দেশের গণতন্ত্র নিয়ে বিশ্ববাসী উদ্বিগ্ন। বিশ্বের সব গণতান্ত্রিক দেশ নির্বাচনকে প্রত্যাখান করেছে। এতে বাংলাদেশের ভাবমূর্তির ক্ষতি হয়েছে। তারা দেশের মানুষের মনের কথাগুলো বলেছে।’

গ্যাসের মূল্যবৃদ্ধির গণশুনানির নামে প্রতারণা চলছে অভিযোগ করে আমির খসরু বলেন, ‘এমনিতেই দেশের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। গ্যাসের মূল্য বৃদ্ধির এই সিদ্ধান্তের কারণে আজকে সাধারণ মানুষ আরও ক্ষতিগ্রস্ত হবে। তাদের ক্রয় ক্ষমতা আরও কমে যাবে। অপরদিকে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের সম্পদ হাজার গুণ বৃদ্ধি পেয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি দেশের স্বাধীনতা আন্দোলন থেকে সব আন্দোলনে এদেশের মানুষ জয়ী হয়েছে। এবারও তারা জয়ী হবে।’

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কৃষিবিদ শামীমুর রহমান শামীম প্রমুখ।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)