শনিবার, ১৬ মার্চ ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি » উগ্রবাদ থেকে কোনো দেশই মুক্ত নয়: শিক্ষামন্ত্রী
উগ্রবাদ থেকে কোনো দেশই মুক্ত নয়: শিক্ষামন্ত্রী
পক্ষকাল দেস্ক_ শনিবার দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপু মনি বলেন, ‘উগ্রবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাস থেকে কোনো দেশই মুক্ত নয়। এর বিরুদ্ধে সারা বিশ্বকে একযোগে কাজ করতে হবে। আমাদের জাতীয় ক্রিকেট দল সেখানেই ছিল। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা, আমাদের জাতীয় দলের সবাই নিরাপদে আছেন।’
নারকীয় এই হামলায় বাংলাদেশি নাগরিকদের নিহত হওয়ার ঘটনায় তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আগামী দিনগুলোতে আমরা শিক্ষার মানোন্নয়নে বদ্ধপরিকর। শিক্ষার মানোন্নয়নের মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীরা মানবিক ও নৈতিক গুণাবলিসম্পন্ন হয়ে সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠবে। সে জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।’
চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ এ এস এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, চাঁদপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নইম দুলাল পাটোয়ারী প্রমুখ।
এই অনুষ্ঠানের পর মন্ত্রী চাঁদপুর সরকারি মহিলা কলেজ ও পুরান বাজার ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে যোগ দেন।




নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা