শিরোনাম:
ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ৪ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » রাজনীতি » দেশের কোথাও বিএনপিকে সমাবেশ করতে দেয়া হবে না : নাজমুল আলম সিদ্দিকী
প্রথম পাতা » রাজনীতি » দেশের কোথাও বিএনপিকে সমাবেশ করতে দেয়া হবে না : নাজমুল আলম সিদ্দিকী
৪৫৪ বার পঠিত
রবিবার, ৪ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশের কোথাও বিএনপিকে সমাবেশ করতে দেয়া হবে না : নাজমুল আলম সিদ্দিকী

জানুয়ারী ৩, ২০১৫
---দেশের কোথাও বিএনপিকে সমাবেশ করতে দেয়া হবে না বলে  জানিয়ে দিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।
শনিবার ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিপূর্ব এক সমাবেশে এ কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুকে কটূক্তি করার কারণে তারেক রহমান ক্ষমা না চাইলে বাংলাদেশের এক ইঞ্চি জায়গাতেও সমাবেশ করতে পারবে না বিএনপি।
এর আগেও ২৭ ডিসেম্বর বিএনপিকে গাজীপুরে সমাবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জান সোহাগ।
সে সময় তিনি বলেছিলেন, বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমান যে কটূক্তি করেছেন, জাতির কাছে ক্ষমা না চাইলে কোনোভাবেই তাদের সমাবেশ করতে দেয়া হবে না।
প্রসঙ্গত, বিজয় দিবস উপলক্ষে গত ১৫ ডিসেম্বর ইস্ট লন্ডনের দ্যা অট্রিয়াম অডিটোরিয়ামে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সভায় তারেক রহমান বলেছিলেন, আওয়ামী লীগ দাবি করে তাদের দল নাকি মুক্তিযুদ্ধের দল অথচ চোরের দল, চাটার দল আখ্যা দিয়ে শেখ মুজিব নিজেই আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করেছেন। এমন একটি কাজ করার জন্য তাহলে তো শেখ মুজিবই বড় রাজাকার। বাস্তবতা হলো, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকালীন দল বটে তবে মুক্তিযুদ্ধের দল নয়। এ দলের অধিকাংশ নেতাই মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অংশ নেননি।
এ বক্তব্যের পর দেশের বিভিন্ন আদালতে তারেক রহমানের নামে ডজনেরও বেশি মানহানির মামলা দায়ের হয়েছে। এসব মামলার কয়েকটিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।



এ পাতার আরও খবর

ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত
ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে? ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে?
দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে
রবীন্দ্রনাথ ঠাকুর  বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিক‌ই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ার‌ও বটে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিক‌ই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ার‌ও বটে
নেতৃত্ব সংকট দূর করতে  শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন নেতৃত্ব সংকট দূর করতে শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায় জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)