বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ | রাজনীতি » প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ক্যামেরনের
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ক্যামেরনের
![]()
পক্ষকাল সংবাদ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ সফররত ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।বৃহস্পতিবার সকালে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ক্যামেরন। এবং সেখানেই তাদের বৈঠক হয়।এক দিনের ব্যক্তিগত সফরে বুধবার রাতে ব্যাংকক থেকে ঢাকায় আসেন ডেভিড ক্যামেরন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ইউরোপ) মো. খোরশেদ আলম খাস্তগীর।
২০১৬ সালে গণভোটে ব্রেক্সিটের পক্ষে রায় আসার পর স্বেচ্ছায় পদত্যাগ করেন ক্যামেরন। সফরকালে তিনি ঢাকায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ডিএফআইডির একটি প্রকল্প পরিদর্শন করবেন এবং ঢাকায় ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টারের একটি গোলটেবিল বৈঠকেও অংশ নেবেন।লন্ডন স্কুল অব ইকনোমিকসের এই সেন্টার অক্সফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে যৌথভাবে উন্নয়নশীল দেশগুলোতে টেকসই প্রবৃদ্ধির জন্য কাজ করছে। এই সেন্টারের উদ্যোগে গত মার্চে চালু হওয়া একটি কমিশনের চেয়ারম্যান ডেভিড ক্যামেরন। ঢাকায় ওই কমিশনের একটি কার্যালয়ও রয়েছে।




চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ