শিরোনাম:
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » রাজনীতি | শিক্ষা ও ক্যারিয়ার » এসএসসি পর্যায়ের ১২টি পাঠ্যবইয়ে পরিবর্তন আসছে
প্রথম পাতা » রাজনীতি | শিক্ষা ও ক্যারিয়ার » এসএসসি পর্যায়ের ১২টি পাঠ্যবইয়ে পরিবর্তন আসছে
৪০৭ বার পঠিত
বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এসএসসি পর্যায়ের ১২টি পাঠ্যবইয়ে পরিবর্তন আসছে

---

পক্ষকাল ডেস্কঃ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে এক বৈঠক শেষে তাৎক্ষণিক ব্রিফিংয়ে শিক্ষাবিদ ও বিশিষ্টজনেরা এসব কথা বলেন।

বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বলেন, এসএসসিতে বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বাংলাদেশ ও বিশ্ব সভ্যতার ইতিহাস, গণিত, উচ্চতর গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, অর্থনীতি ও হিসাব বিজ্ঞান- এই ১২টি বই পর্যালোচনা করে সহজ, সাবলীল ও প্রয়োজনে ছোট করা হবে।

তিনি বলেন, এছাড়া কারিকুলাম, পরীক্ষা পদ্ধতি, ফলপ্রণয়ন প্রদ্ধতিসহ অন্যান্য দিকও পর্যালোচনা চলছে।

নাহিদ বলেন, ‘আমাদের মূল লক্ষ্য- শিক্ষা ব্যবস্থা অপেক্ষাকৃত উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া। সে লক্ষ্যে শিক্ষাবিদ ও দেশের বিশিষ্ট নাগরিকদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি এসব কাজ করবে।’

বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হয়ে এ বৈঠক দুই ঘণ্টা স্থায়ী হয়। এতে ড. ফরাস উদ্দিন আহম্মেদ, অধ্যাপক মনজুর আহমেদ, রাশেদা কে চৌধুরী, ড. মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক কায়কোবাদ, অধ্যাপক আখতারুজ্জামান, অধ্যাপক এমএম আকাশ, অধ্যাপক শ্যামলি নাসরিন চৌধুরী, অধ্যাপক তাসলিমা নাসরিন প্রমুখ অংশ নেন।

এক প্রশ্নের জবাবে অধ্যাপক জাফর ইকবাল বলেন, ‘আপনারা পাঠ্যবইয়ে হেফাজতীকরণের বিষয় জানতে চাচ্ছেন। বাংলা বিষয়ের দায়িত্ব দেয়া হয়েছে অধ্যাপক শ্যামলি নাসরিন চৌধুরীকে। উনি একজন শহীদ জায়া। তিনি বিষয়টি ভালোভাবে পর্যালোচনা করে আমাদের উদ্ধার করবেন বলে মনে করি।’

অধ্যাপক এমএম আকাশ বলেন, ‘আমি অর্থনীতির বইটি দেখছি। সেখানে কোনো ভুল থাকলে সংশোধন করা হবে। জটিলতা থাকলে সহজ করা হবে। সংবিধানের বিরুদ্ধে কিছু থাকলে বাদ যাবে।’

অধ্যাপক মনজুর আহমেদ বলেন, ‘পাঠ্যবইয়ে রাতারাতি বা বৈপ্লবিক কোনো পরিবর্তন হচ্ছে না। সংস্কার ধারাবাহিক প্রক্রিয়া, যুগের চাহিদার সঙ্গে মিলিয়ে তা করা হয়।’



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)