ভারতে পাচার ৭ তরুনীকে বেনাপোলে হস্তান্তর
আমিনুর রহমান তুহিন,শার্শা বেনাপোল প্রতিনিধি: ভালো কাজের প্রলভনে পাচার হওয়া সাত বাংলাদেশি তরুনীকে দুই বছর পর বেনাপোল চেকপোষ্টে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।
বুধবার(২৬ এপ্রিল) বিকাল ৫ টায় ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরতরা হলেন,যশোরের ইছাহার উদ্দিনের মেয়ে রুমি পারভিন (২২),
নড়াইলের আবু হাসানের মেয়ে জুলি খাতুন(২১), ঢাকার সিরাজ সরদারের মেয়ে সুমি(২০), খাতুন(২২),নড়াইলের আবু তালেবের মেয়ে মরিয়ম খাতুন(২৩),রংপুরের আহম্মেদ মন্ডলের মেয়ে হামিদা খাতুন (২৫) কক্সবাজারের ইমরান হোসেনের মেয়ে ছেনোয়ার আক্তার(২০) ও কক্সবাজারের সুলতান আহম্মদের মেয়ে আন্জুয়ারা খাতুন(২৩)
পুলিশ ও এনজিও সুত্রে জানা যায়, ভালো কাজের কথা বলে দালালরা তাদের সীমান্ত পথে ভারতে নিয়ে যায়। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের বুম্বাই শহর থেকে পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়।সেখান থেকে দেওয়না শেল্টার হোম নামে একটি এনজিও সংস্থ্যা তাদের ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে তারা ফেরত আসছে
ইমিগ্রেশন পুলিশ কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে পোটথানা পুলিশের হাতে তুলে দিয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এস আই) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,ফেরত আসা তরুনীদের বেনাপোল পোটথানা পুলিশের কাছে সোপদ করা হয়েছে।





নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা