শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » গণভোটের ফল বাতিল চায় তুরস্কের প্রধান বিরোধীদল
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » গণভোটের ফল বাতিল চায় তুরস্কের প্রধান বিরোধীদল
৩৭৪ বার পঠিত
মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গণভোটের ফল বাতিল চায় তুরস্কের প্রধান বিরোধীদল

---
ডেস্ক : তুরস্কের প্রধান বিরোধী দল সিএইচপি বলছে, প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ানের ক্ষমতা-বৃদ্ধি প্রস্তাবের ওপর গণভোটের ফলাফল তারা চ্যালেঞ্জ করছে।ঐ ফলাফল বাতিল করার জন্য তারা নির্বাচন কমিশনের প্রতি আহ্বানও জানিয়েছে।

সিএইচপি দলের উপ-চেয়ারম্যান বুলেন্ত তেজকান বলছেন, গণভোটে কারচুপি হয়েছে বলে যেসব অভিযোগ উঠেছে, সে সম্পর্কে আইনগত শঙ্কা দূর করতে হলে ফলাফল বাতিল করাই একমাত্র পথ।

তুরস্ক থেকে বিবিসির সংবাদদাতারা জানাচ্ছেন, গণভোটে কোন রকমে উৎরে গেছেন প্রেসিডেন্ট এরদোয়ান।

একান্ন শতাংশের সামান্য একটু বেশি ভোট পেয়েছেন তিনি।

কিন্তু দেশের সবচেয়ে বড় তিন শহর - আঙ্কারা, ইস্তান্বুল এবং ইজমিরে তিনি হেরেছেন।

গণভোটে প্রস্তাবের বিরোধিতাকারীরা বলছেন, ভোটে ব্যাপক অনিয়মের হয়েছে - এমনকি নির্বাচন কমিশনের সিল ছাড়া ব্যালট পেপার গণনার সময় বৈধ বলে গৃহীত হয়েছে।

ভোটের ফলাফল নিয়ে তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তান্বুলে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে।

একজন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক সেরকান দেমিরতাস বিবিসিকে বলেছেন, তুরস্কের সমাজ ও রাজনীতিতে যে মেরুকরণ রয়েছে, এই গণভোটের পর তা আরও তীব্র হবে বলে তিনি ধারণা করছেন।

গণভোটে একে পার্টি এবং মি. এরদোয়ান কোনও রকমে জিতলেও, কর্তৃত্ব অব্যাহত রাখা তাদের জন্য কঠিন হবে বলে তাঁর মনে হচ্ছে।

গণভোটর ফলাফল নিয়ে বিবিসি বাংলার সাথে আলাপকালে আঙ্কারায় সাংবাদিক সরওয়ার আলম বলেন, এই রায়ের মধ্য দিয়ে এমনকি একে পার্টির সমর্থকরা সরকারকে একটি বার্তা দিয়েছে। আর সেটি হলো তারা একে পার্টিকে সমর্থন করলেও, দলের ক্ষমতাবৃদ্ধিকে তারা সুনজরে দেখছেন না।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)