শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অর্থনীতি | বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় কমনওয়েলথ
প্রথম পাতা » অর্থনীতি | বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় কমনওয়েলথ
৪০৯ বার পঠিত
মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় কমনওয়েলথ

পক্ষকাল ডেস্ক
---
কমনওয়েলথ-এর মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড জানিয়েছেন, সংস্থাটি এমন একগুচ্ছ নতুন কর্মসূচি হাতে নিতে যাচ্ছে, যে কর্মসূচিগুলোতে বাংলাদেশের অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে। সোমবার (১৯সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এসব কথা বলেছেন প্যাট্রিসিয়া।

প্যাট্রিসিয়া জানিয়েছেন, কমনওয়েলথ-এর এবারের কর্মসূচি তৈরির সময় দুইটি বিষয় প্রাধান্য পাবে। একদিকে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং চরমপন্থা নিরসনের বিষয়কে প্রাধান্য দেওয়া হবে। পাশাপাশি প্রাধান্য পাবে মানবাধিকার সুরক্ষার বিষয়টিও। প্যাট্রিসিয়া এসব চ্যালেঞ্জ মোকাবিলায় শেখ হাসিনার সমর্থন চান। পাশাপাশি তিনি জানান, কমনওয়েলথ এমন কিছু নতুন কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছে যেখানে বাংলাদেশের অভিজ্ঞতাকে ব্যবহার করা হবে।

কমনওয়েলথ মহাসচিব শেখ হাসিনার উদ্দেশে বলেন, ‘নারীর ক্ষমতায়নে আমরা একগুচ্ছ নতুন কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছি এবং সেই কর্মসূচিতে আপনার সমর্থন প্রত্যাশা করছি।’ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব এম. শহীদুল হক সাংবাদিকদের জানান, নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভূমিকা রেখেছেন, তার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন কমনওয়েলথ মহাসচিব।

দুই নেতার বৈঠকে চরমপন্থা নির্মূল, নারীর ক্ষমতায়ন ও জলবায়ু পরিবর্তন ইস্যু ছাড়াও কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্যিক প্রসার নিয়েও আলোচনা হয়েছে। কমনওয়েলথভুক্ত দেশগুলোতে বাণিজ্য, সুশাসন, আইনের শাসন এবং ধর্মীয় ও রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করাসহ বেশ কয়েকটি ক্ষেত্রে সর্বোত্তম অনুশীলনের একগুচ্ছ পদ্ধতি প্রবর্তনে তারা একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)