শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২১ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর | ব্রেকিং নিউজ » বেনাপোল বন্দর আবারো কর্মব্যস্থতা
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর | ব্রেকিং নিউজ » বেনাপোল বন্দর আবারো কর্মব্যস্থতা
৩৭০ বার পঠিত
বুধবার, ২১ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেনাপোল বন্দর আবারো কর্মব্যস্থতা

---

আমিনুর রহমান তুহিন:   ঈদ উপলক্ষে টানা ৬দিন বন্ধ থানার পর বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরের মধ্যে
আমদানি-রফতানি বাণিজ্য শুরু হওয়ায় কর্মজিবী মানুষের মধ্যে আবারও ব্যস্ততা ফিরেএসেছে রোববার সকাল সাড়ে ৯ টা থেকে আমদানি-রফতানি কার্যক্রম শুরুর পর যথারীতি
প্রাণবন্ত হয়ে উঠে এই বন্দর।বেনাপোল স্থলবন্দর ঘুরে দেখা যায়, আমদানি-রফতানি বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত কাস্টমস,বন্দর, সিঅ্যান্ডএফ, ট্রান্সপোর্ট, ব্যাংক ও ইনস্যুরেন্স অফিস খুলেছে এবং এসব প্রতিষ্ঠানের
অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে যোগ দিয়েছেন। বন্দরের পণ্য লোড-আনলোডের
সঙ্গে জড়িত শ্রমিক ইউনিয়নগুলো কাজে যোগদান করেছে।বন্দর সূত্রে জানা গেছে, দেশের অর্থনীতিতে বেনাপোল বন্দরের ভূমিকা অনেক বেশি।
থলপথে ভারত থেকে আমদানিকৃত পণ্যের ৮০ ভাগই আসে এ বন্দর দিয়ে। এ পথে পণ্য
পরিবহন খরচও কম। বেনাপোল বন্দর থেকে ভারতের কলকাতা শহরের দূরত্ব মাত্র ৮৪
কিলোমিটার। আড়াই থেকে তিন ঘণ্টায় একটি ট্রাক কলকাতা থেকে পণ্য নিয়ে বেনাপোল
বন্দরে পৌঁছতে পারে। প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৩০০ থেকে ৩৫০ ট্রাক
পণ্য আমদানি করা হয়। রফতানি হয় ১৫০ থেকে ২০০ ট্রাক পণ্য। এছাড়াও বিভিন্ন শিল্প
প্রতিষ্ঠানের কাঁচা মালের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্যও আসে এ বন্দর দিয়ে। এতে
আমদানিকারকদের বেনাপোল বন্দর ব্যবহারে বরাবরই আগ্রহ রয়েছে। প্রতিবছর এ বন্দর
থেকে সরকার প্রায় ৩ হাজার কোটি টাকার রাজস্ব পায়।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা অমিতবরণ দাস জানান, ছুটি
শেষে কাস্টমস হাউজের প্রতিটি শাখায় অফিসিয়াল কার্যক্রম শুরু হওয়ায় ব্যস্ততা কিছুটা
বেড়েছে। সকাল সাড়ে ৯ টা থেকে সন্ধা পর্যন্ত এ স্থলবন্দও দিয়ে ভারত থেকে ২২৪টি পণ্য
বোঝাই ট্রাক ও ৫২টি বাস ট্রাকের চ্যাচিস বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। পাশাপাশি
বাংলাদেশ থেকে ৪৫ টি পণ্য বোঝাই ট্রাক ভারতে প্রবেশ করেছে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) নিতাই চন্দ্র সেন জানান, সরকারী ছুটি শেষে
গত ১৫ সেপ্টম্বর অফিস খোলা হয়েছিল। কিন্তু ব্যবসায়ীরা কোন পণ্য খালাস নেয়নি।
রোববার সকাল থেকে পুরোদমে স্বাভাবিক বাণিজ্য শুরু হয়েছে। ঈদ ছুটিতে
আমদানি-রফতানি বন্ধ থাকায় বন্দরে আটকে থাকা পণ্য দ্রুত খালাসের জন্য সংশ্লিষ্ট সবাইকে
নির্দেশ দেওয়া হয়েছে।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)