শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | স্বাস্থ্য ও আইন » সাবেক এমপি শেখরের স্ত্রীর প্লট জব্দের আদেশ
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | স্বাস্থ্য ও আইন » সাবেক এমপি শেখরের স্ত্রীর প্লট জব্দের আদেশ
১৩৫ বার পঠিত
মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাবেক এমপি শেখরের স্ত্রীর প্লট জব্দের আদেশ

আদালত প্রতিবেদকঃ

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সাইফুজ্জামান শেখরের স্ত্রী সিমা রহমানের নামে থাকা কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্প ও পূর্বাচলের নতুন শহরের ১০ কাঠা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া একটি পারিবারিক সঞ্চয়পত্র, ১টি গাড়ি ও ২টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে উপসহকারী পরিচালক জাকির হোসেন আদালত এ তথ্য নিশ্চিত করেন।

প্লটের মূল্য ধরা হয়েছে ৪১ লাখ ৫০ হাজার টাকা। গাড়ি, ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্রের মূল্য আছে ৪৯ লাখ ১০ হাজার ৪২৯ টাকা।

আবেদনে বলা হয়, আসামি সিমা রহমান তার স্বামীর সহায়তায় নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও ভোগদখলে রাখায় দুর্নীতি দমন কমিশন আইন ও দণ্ডবিধি আইনে মামলা করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন অবস্থায় রয়েছে। তদন্তকালে আসামি সিমা রহমানের নামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন বা হস্তান্তর করে আত্মগোপনের সম্ভাবনা রয়েছে। মামলাটি তদন্তের স্বার্থে সিমা রহমানের অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ দেওয়া একান্ত আবশ্যক। এর আগে গত ১৫ অক্টোবর সাইফুজ্জামান শেখর ও তার স্ত্রী সিমা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)