শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২৬ মে ২০১৬
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | রাজনীতি | সম্পাদক বলছি » তুরস্ক থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার বাংলাদেশের
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | রাজনীতি | সম্পাদক বলছি » তুরস্ক থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার বাংলাদেশের
৩৯৬ বার পঠিত
বৃহস্পতিবার, ২৬ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তুরস্ক থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার বাংলাদেশের

ডেস্কঃ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা নিজামীর ফাঁসির প্রতিবাদে তুরস্কের রাষ্ট্রদূতকে প্রত্যাহারের দু’সপ্তাহ পর আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে ঢাকা।---বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বুধবার বলেন, পরামর্শের জন্য রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জাপান সফর নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, তুরস্ক এখনো রাষ্ট্রদূতকে প্রত্যাহার বিষয়ে কিছু জানায়নি।

মন্ত্রী বলেন, অন্য দেশ থেকে রাষ্ট্রদূত ডেকে পাঠানো একটি স্বাভাবিক প্রক্রিয়া। এর আগে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি নিয়ে তুরস্কের বর্তমান সরকার তীব্র ক্ষোভ প্রকাশ করে। একই সঙ্গে একাত্তরের আল বদর নেতা নিজামীর ফাঁসির নিন্দা না জানানোয় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা করে বিবৃতি দেন।

দিল্লি তুরস্কের রাষ্ট্রদূত বুরাক আকচাপার গত সপ্তাহে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, নিজামীকে ফাঁসি দিয়ে বাংলাদেশ বড় ধরনের ভুল করেছে। তবে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী দাবি করেন, তুরস্কের সাথে সম্পর্কে কোনো টানাপোড়েন নেই। সম্পর্ক স্বাভাবিক, অসুবিধা নেই।



এ পাতার আরও খবর

“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে
হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার
ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র
হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর
দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া
হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)