পরাজিত খালেদা যুদ্ধ বন্ধ করেননি : ইনু
![]()
পক্ষকাল প্রইবেদক ;জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু অভিযোগ করেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগুন-সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার যুদ্ধে পরাজিত হলেও রাষ্ট্র-সংবিধানের বিরুদ্ধে এখনো যুদ্ধ বন্ধ করেননি। এখন গুপ্তহত্যার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চাইছেন।
জাসদের জাতীয় সম্মেলন ও কাউন্সিল-পরবর্তী জাতীয় কমিটির প্রথম সভার স্বাগত বক্তব্যে ইনু এ কথা বলেন। আজ শুক্রবার সকাল ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে এই সভা শুরু হয়। ইনু বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদকে পরাজিত করার যুদ্ধের পাশাপাশি জাসদ দুর্নীতি-বৈষম্যের অবসান করে সুশাসন, আরও গণতন্ত্র-সমাজতন্ত্রের সংগ্রাম এগিয়ে নিয়ে যাবে।
সভার শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করেন অধ্যাপক আনোয়ার হোসেন এবং নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর কাউন্সিলে গৃহীত
রাজনৈতিক সিদ্ধান্তের আলোকে খসড়া রাজনৈতিক প্রস্তাব উত্থাপন করেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার। রাজনৈতিক প্রস্তাবের ওপর আলোচনা করেছেন দলের নেতারা।
রাজনৈতিক প্রস্তাবে আলোচনা করেছেন কার্যকরী সভাপতি রবিউল আলম, এম এ করিম, মোশাররফ হোসেন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, শাহ জিকরুল আহমেদ, মীর হোসাইন আখতার, ইকবাল হোসেন খান, আবদুল হাই তালুকদার, কাজী রিয়াজ, রফিকুল ইসলাম, খন্দকার আবদুল হাই, নইমুল হক চৌধুরী, আবুল কালাম আজাদ, নাজিমউদ্দিন নজরুল প্রমুখ।





সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে