৫ এপ্রিল আদালতে যাবেন খালেদা

পক্ষকাল প্রতিবেদকঃবিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী ৫ এপ্রিল আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করবেন। রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা মামলায় খালেদাসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন মহানগর দায়রা জজ। বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা ওই মামলায় এ আদেশ দেয়া হয়।বেগম জিয়া শনিবার রাতে তার গুলশান কার্যালয়ে দলের সিনিয়র আইনজীবীদের সঙ্গে দুই ঘণ্টা আলোচনার পর আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেন। আইনজীবীদের মধ্যে ছিলেন এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আব্দুর রেজাক খান, জয়নাল আবেদীন, এ জে মোহাম্মদ আলী, সানাউল্লা মিয়া, মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।





দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" গণপূর্ত’র দুর্নীতির সিন্ডিকেট সাম্রাজ্য ৫০ কোটি টাকার লেনদেন’র অভিযোগে তোলপাড়
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা
মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর
একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে