৭ এপ্রিল জাসদের দাবি দিবসের ডাক
![]()
ডেস্ক সংবাদঃ আগামী ৭ এপ্রিল সারাদেশে দাবি দিবসের ডাক দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। এ দিবস সামনে রেখে নানা কর্মসূচি হাতে নিয়েছে দলটি।
রাজাকার, ধর্মীয় জঙ্গিবাদ, দখলবাজি, দুর্নীতি, বৈষম্যমুক্ত সুশাসন, শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে সমাজতন্ত্রের পথে এগিয়ে যাও শ্লোগানে দিবসটি পালন করা হবে।
জাসদের দলীয় সূত্রে জানা যায়, এ দিবসকে সামনে রেখে রাজধানীতে বড় ধরনের জনসভা করার প্রস্তুতি চলছে। জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সভায় সভাপতিত্ব করবেন।
দিবসটির মূল দাবি হলো- যুদ্ধাপরাধ দল হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করতে হবে। এছাড়াও অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে সব যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন করা, ধর্মীয় জঙ্গিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, জঙ্গি ও আগুন সন্ত্রাসীদের বিচার করা, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা, দুর্নীতি-দখলবাজি ক্ষমতার অপব্যবহার বন্ধ করে সুশাসন প্রতিষ্ঠা করা, শিশু ও নারী হত্যা, ধর্ষণ, নির্যাতন শক্ত হাতে দমন, নারীর সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠিত করা, অবিলম্বে জাতীয় মজুরি কমিশন গঠন করে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করা, কৃষকের উৎপাদিত ফসলের লাভজনক মূল্য নিশ্চিত করা এবং সমাজতন্ত্রের লক্ষে সামাজিক অর্থনৈতিক ও অংশগ্রহণমূলক গণতন্ত্র চালু করতে হবে।





প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ