শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ৫ আগস্ট ২০১৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » মধ্যবর্তী নির্বাচনের দাবি চক্রান্তের অংশ: হানিফ
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » মধ্যবর্তী নির্বাচনের দাবি চক্রান্তের অংশ: হানিফ
৪৩৬ বার পঠিত
বুধবার, ৫ আগস্ট ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মধ্যবর্তী নির্বাচনের দাবি চক্রান্তের অংশ: হানিফ

নিজস্ব প্রতিবেদক :  বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবিকে চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল হানিফ।

---

তিনি বলেন, ‘দেশে এখন শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। একটি শান্তিপূর্ণ দেশে মধ্যবর্তী নির্বাচনের দাবি চক্রান্তেরই অংশ।’


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের ৬৬তম জন্মবার্ষিকীতে বুধবার বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

 

তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি থেকে সরে এসে গত ২৫ জুলাই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘যে কোনো নামে নিরপেক্ষ’ একটি সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবি জানান। 


বেগম জিয়ার এ দাবির সম্ভাবনা নাকচ করে আওয়ামী লীগ নেতা হানিফ বলেন, ‘দেশ যখন উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, মধ্যম আয়ের দেশে পৌঁছে যাচ্ছে। তখন নতুন করে নির্বাচনের দাবিকে আওয়ামী লীগ চক্রান্ত হিসেবেই দেখছে।’


তিনি বলেন, ‘পঁচাত্তরের ১৫ আগস্ট শুধু বঙ্গবন্ধুকে হত্যাই তাদের উদ্দেশ্যে ছিল না, এই দেশকে পঙ্গু করে ব্যর্থ রাষ্ট্র বানানোই ছিল তাদের মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্য হাসিলে এখনও তারা চেষ্টা করছে।’


তিনি আরো বলেন, ‘এখন দেশে-বিদেশে বাংলাদেশবিরোধী চক্রান্ত চলছে। সেই চক্রান্ত সফল করার জন্য দেশের কিছু দল লিপ্ত রয়েছে। তারা একের পর এক বিভিন্ন ইস্যু নিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। শেখ হাসিনাকে হত্যার চেষ্টা এখনও অব্যাহত আছে।’

 

এসময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমূখ।

 



এ পাতার আরও খবর

“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" গণপূর্ত’র দুর্নীতির সিন্ডিকেট সাম্রাজ্য ৫০ কোটি টাকার লেনদেন’র অভিযোগে তোলপাড়
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা
মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর
একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
গ্যাস–সংকট নিয়ে সংসদে তীব্র ক্ষোভ, ব্রাহ্মণবাড়িয়ায় নতুন সংযোগের দাবি গ্যাস–সংকট নিয়ে সংসদে তীব্র ক্ষোভ, ব্রাহ্মণবাড়িয়ায় নতুন সংযোগের দাবি
ঢাকা জেলার প্রথম নারী জেলা প্রশাসক ফরিদা খানম ঢাকা জেলার প্রথম নারী জেলা প্রশাসক ফরিদা খানম

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)