শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ১০ জুন ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » বেনাপোলে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৫
প্রথম পাতা » জেলার খবর » বেনাপোলে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৫
৩৪১ বার পঠিত
বুধবার, ১০ জুন ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেনাপোলে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৫

---

বেনাপোল থেকে  এনামুল হকঃ
বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকা থেকে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিসহ পাঁচজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (০৯ জুন) ভোর ৬টা থেকে সকাল ১১টা পর্যন্ত অভিযানে বেনাপোল পোর্ট থানা পুলিশ এদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন- মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামের ইউনুছ আলীর ছেলে আনিসুর রহমান (৩০), মাদক সেবনকারী বেনাপোলের আমড়াখালী গ্রামের দেলোয়ারের ছেলে মিন্টু (২৫), মোশারেফের ছেলে রুহুল আমিন (২৮), মোজাম্মেলের ছেলে মহিউদ্দিন (৩২) ও আব্দুল জলিলের ছেলে রহমান (৩৫)।

পুলিশ জানায়, ওয়ারেন্টভুক্ত এক আসামি গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। একই সময় মাদক সেবনের অভিযোগে আরো চার যুবককে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে  বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের যশোর আদালতে সোপর্দ করা হবে।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)