নেতিবাচক মন্তব্য করায় বেকায়দায় প্রধান বিচারপতি
পক্ষকাল: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে মানহানির মামলা করতে খুলনার একটি আদালতে আর্জি দাখিল করেছেন এক আইনজীবী। খুলনা আইনজীবী সমিতির সদস্য এম এম তৌহিদুজ্জামান আজ বুধবার সকালে নালিশি মামলার আমলি আদালত ‘ক’ অঞ্চলে এ আর্জি দাখিল করেন।
বুধবার বিকেল ৩টায় শুনানির কথা থাকলেও আদালতের বিচারক ফারুখ ইকবাল পরে আর আদালত বসেননি। বাদী ও তাঁর পক্ষে একদল আইনজীবী বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত আদালতে অপেক্ষা করে ফিরে যান। এ সময় বাদীর পক্ষে খুলনা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবী এম কে খালেক উল্লাহ সাংবাদিকদের কাছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
মামলার আর্জিতে বাদী বলেন, গত ১৭ মে রোববার কয়েকটি পত্রিকায় সংবাদ দেখতে পান যে, ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’ নামক একটি এনজিও কর্তৃক আয়োজিত সেমিনারে শত শত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, সুধীজনসহ উক্ত সংগঠনের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে সুরেন্দ্র কুমার সিনহা প্রধান অতিথি হিসেবে মন্তব্য করেন, শুধু আইনজীবীর ত্রুটির কারণে ৬০-৭০ ভাগ মামলায় বিচারপ্রার্থীরা হেরে যান। দেশের সমগ্র আইনজীবী সমাজ সম্পর্কেও তিনি বিভিন্ন নেতিবাচক মন্তব্য করেন। এ সংবাদ পড়ে বাদী একজন আইনজীবী হিসেবে মর্মাহত হন এবং চরমভাবে অপমানবোধ করেন।
বাদী এম এম তৌহিদুজ্জামান তাঁর তিন পৃষ্ঠার আর্জিতে বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আর্টিকেল ১১৬-তে বলা হয়েছে, বিচারকগণ বিচারকার্য পালনের ক্ষেত্রে স্বাধীন। কিন্তু সংবিধানের কোথাও বিচারকগণের ব্যক্তিগত কৃত কোনো অপরাধ করলে বিচার হবে না- এমন কিছু বাংলাদেশের সংবিধানের কোথাও উল্লেখ নেই। অতএব বাদীর এই নালিশি আবেদনটি গ্রহণ করে আসামির বিরুদ্ধে ৫০০ ধারায় সমন ইস্যু করতে মর্জি হয়।
আর্জিতে বাদীসহ আরো পাঁচজন আইনজীবীকে সাক্ষী হিসেবে দেখানো হয়েছে।





ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত
ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে?
দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে
রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিকই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ারও বটে
নেতৃত্ব সংকট দূর করতে শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায়