শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২০ মে ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » শৈলকুপার মানব পাচার কারীদের খপ্পরে নিখোঁজ অনেক যুবক
প্রথম পাতা » জেলার খবর » শৈলকুপার মানব পাচার কারীদের খপ্পরে নিখোঁজ অনেক যুবক
৫০২ বার পঠিত
বুধবার, ২০ মে ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শৈলকুপার মানব পাচার কারীদের খপ্পরে নিখোঁজ অনেক যুবক

---

ইমন হাসান ঝিনাইদহ, শৈলকুপা

ঝিনাইদহের শৈলকুপায় মানবপাচারকারীদের খপ্পরে পড়া ৫ ব্যাক্তির মধ্যে এখনো সন্ধ্যান মেলেনি ৩ জনের অবৈধ পথে সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়া যুবকরা গত ২ মাস ধরে নিখোঁজ রয়েছে। বর্তমানে তারা বেচেঁ আছে না মারা গেছে তা নিয়ে পরিবারে চলছে শোকের মাতম। বেকারত্বের সুযোগ নিয়ে এক শ্রেণীর দালাল চক্র মানুষ মানব পাচারের মত জঘন্য কাজে মেতে উঠেছে। অনুসন্ধান করে জানা গেছে, উপজেলার অনেক গ্রামের যুবক অবৈধভাবে সমুদ্র পথে মালায়েশিয়া রওনা হয়েছে। কিন্তু এর মধ্যে কারো কারো সন্ধান মিললেও নিখোজ রয়েছে অনেকে। এর মধ্যে উপজেলার ১৩ নং উমেদপুর ইউনিয়নের ব্রাহিমপুর ও লক্ষনদিয়া গ্রামের ৫ ব্যক্তি সমুদ্র পথে মালায়েশিয়া রওনা হয়। ব্রাহিমপুর গ্রামের বদর মন্ডলের ছেলে কামরুল ও লক্ষনদিয়া গ্রমের ইবাদত এর ছেলে টিপু ভালো ভাবে পৌছালেও এখন পর্যন্ত অপর ৩ ব্যক্তির কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোজ ৩ ব্যক্তি হলো ব্রাহিমপুর গ্রামের মনিরুদ্দিন শেখের ছেলে সাবু (৩৫), মৃত আদিল মোল্যার ছেলে মতলেব (৪০) ও বকুলের ছেলে তরুন (১৮)। সরেজমিন ঘুরে জানা যায়, পরিবারের লোক যাওয়ার পূর্বে বুঝতেই পারেনি যে তারা বিদেশ চলে যাচ্ছে। বাড়ি থেকে বের হওয়ার কয়েকদিন পর মালায়েশিয়া যাওয়ার আগ মুহুর্তে তারা অজানা নাম্বার থেকে ফোন করে বলে আমি চট্রগ্রাম আছি। পানি পথে জাহাজে উঠে মালায়েশিয়া চলে যাচ্ছি। অশ্র“ভেজা চোখে কাদো কাদো সুরে এমনই কথা জানালেন ব্রাহিমপুর গ্রামের নদি পথে মালায়েশিয়াগ্রামী সাবুর স্ত্রী তৃপ্তি, মতলেবের স্ত্রী খাদিজা ও তরুনের মা আছিরন নেছা। কোন দালালের মাধ্যমে তারা রওনা দিয়েছে সে বিষয়ে পরিবারের লোক সঠিক তথ্য দিতে পারেননি। বর্তমানে আহাজারী আর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে তাদের স্বজনরা। স্থানীয় একাধিক ব্যক্তি জানায়, ব্রাহিমপুর গ্রামের কদর নামের এক ব্যক্তি দীর্ঘদিন যাবৎ মালায়েশিয়া অবস্থান করছে। গত তিন মাসে আগে পানি পথে রওনা হওয়া কামরুল ও টিপু তার কাছে যেয়ে উঠেছে। ধারণা করা হচ্ছে গত ২ মাস আগে সমুদ্র পথে রওনা হওয়া নিখোজ ৩ ব্যক্তিকে মালায়েশিয়া থাকা কদরের ভাই ব্রাহিমপুরের নুরুলই পাঠিয়েছে। মানব পাচারের মত জঘন্য কাজে লিপ্ত থাকা দালালদের কঠোর শাস্তির দাবী জানিয়েছেন তারা। এদিকে নুরুলের ভাই সরোয়ার জানান, ৩ মাস আগে মালায়েশিয়া যাওয়া কামরুল ও টিপু আমার ভাই কদরের কাছে উঠেছেন। কিন্তু বিগত ২ মাস আগে রওনা হওয়া নিখোঁজ ৩ ব্যক্তির ব্যপারে আমরা কিছু জানিনা।শৈলকুপা থানার অফিসার ইনচার্জ এম,এ হাশেম খান জানান, এই মানব পাচারকারীদের স¤পর্কে আমাদের নিকট সু¯পষ্ট কোন অভিযোগ আসে নাই। অভিযোগ আসলে আইন গত ব্যবস্থা নেওয়া হবে। মানব পাচারকারীরা সমাজ এবং দেশের শত্র“।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)