শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২০ মে ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » র‌্যাবকে দিয়ে ধরিয়ে দিয়েছে মর্মে অভিযোগ
প্রথম পাতা » জেলার খবর » র‌্যাবকে দিয়ে ধরিয়ে দিয়েছে মর্মে অভিযোগ
৩৬৪ বার পঠিত
বুধবার, ২০ মে ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

র‌্যাবকে দিয়ে ধরিয়ে দিয়েছে মর্মে অভিযোগ

---

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুর সদর উপজেলার তাজপুর গ্রামে পারিবাকি বিষয়ে ঝগড়া ও পূর্বশত্রুার জের ধরে ভাতিজার ঘরে পিস্তল ঢুকিয়ে দিয়ে র‌্যাবকে দিয়ে ধরিয়ে দিয়েছে মর্মে অভিযোগ করেছে আটক মো. নুরুজ্জামানের মেয়ে কেয়া আক্তার।
বুধবার (২০ মে) দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আটক মো. নুরুজ্জামানের মেয়ে কেয়া আক্তার বলেন, আমার বাবার চাচা নুর উদ্দিন ও তার দুই ছেলের সাথে পারিবারিক বিষয়ে ঝগড়া হয়। এই ঝগড়া জের ধরে গত ১৯-০৫-২০১৫ তারিখ সোমবার বেলা দ্ইুটার দিকে আমার বাবার প্রতি প্রতিশোধ নিতে নুর উদ্দিনের ছেলে জিয়ারুল রহমান, তার ভাই জাকিরুল ইসলাম ও প্রতিবেশী মতিউর রহমানের ছেলে রশিদুল ইসলাম নামে ৩ ব্যক্তি আমাদের ঘরের জানালা দিয়ে ঘরের ভিতর বালিশের নিচে পিস্তল ঢুকিয়ে দেয়। এ দৃশ্য দেখতে পেয়ে আমি চিৎকার করে আমার মা’কে ডেকে আনি এবং পিস্তলটি জানালা দিয়ে বের করে দেই। চিৎকার শুনে জিয়ারুল রহমান, জাকিরুল ইসলাম ও রশিদুলের সাথে থাকা দুই র‌্যাব সদস্যসহ তারা আমাকে ধরে মারধর করে এবং আমার দুইকানে পিস্তল ঠেকিয়ে দিয়ে এটি আমার বাবা পিস্তল এ কথা স্বীকার করতে বলে। তারা আমাকে ধরে ঘরের ভিতর নিয়ে আটকে রাখে। তারা র‌্যাব সদস্যদের সাথে নিয়ে আমাদের ঘরে প্রবেশ করে ঘরের জিনিসপত্র তছনছ করে দেয়। আমার মা রাবেয়া ও পাড়ার লোকজনকে বাড়ীতে প্রবেশ করতে দেয়নি। এ সুযোগে আমাকে একা পেয়ে র‌্যাবের সদস্যরা আমাকে নির্যাতন করে। র‌্যাবের সদস্যরা বলে একে বাইরে যেতে দিলে অফিসারকে সবকিছু বলে দিবে। তারা আমার বাবাকে মারধর করে আটক করে নিয়ে যায়।
সংবাদ সম্মেলনে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে সংশিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবী জানানো হয়। সংবাদ সম্মেলনে আটক নুরুজ্জমানের স্ত্রী রাবেয়া, প্রতিবেশী তমিজ উদ্দিন, হোসনে আরা, সাহেরা, জুলেখা, দিলারা, সুফিয়া, শাহানাজ, হালিমা, তাহমিনা, ইয়াসমিন, রশিদা, নুরেফা, রিপা, বিউটি, লাভলী, মেরিনা, নািির্গসসহ ২৫/৩০ জন নারী-পুরুষ উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)