শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২০ মে ২০১৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » যাত্রাবাড়ীর আরেক মামলায় খালেদার বিরুদ্ধে অভিযোগপত্র
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » যাত্রাবাড়ীর আরেক মামলায় খালেদার বিরুদ্ধে অভিযোগপত্র
৪১১ বার পঠিত
বুধবার, ২০ মে ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যাত্রাবাড়ীর আরেক মামলায় খালেদার বিরুদ্ধে অভিযোগপত্র


---
পক্ষকাল প্রতিবেদকঃঅবরোধের মধ্যে রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার অভিযোগের আরেকটি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে গোয়েন্দা পুলিশ।

একই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে গোয়েন্দা পুলিশের এসআই জাহিদুল ইসলাম অভিযোগপত্র দেন।

সংশ্লিষ্ট আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই উজির আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগপত্রে খালেদা জিয়ার সঙ্গে বিএনপির আরও ৩৭ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

অবরোধের মধ্যে রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার মামলায় এর আগে গত ৬ মে খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ।

উজির আলী জানান, মঙ্গলবারের অভিযোগপত্রেও একই ব্যক্তিদের আসামি করা হয়েছে।

গত ৬ মে দেওয়া গোয়েন্দা পুলিশের অভিযোগপত্রটি গ্রহণ করা হবে কি না, তা নিয়ে আগামী ২৮ মে শুনানির দিন রাখা হয়েছে বলেও জানান তিনি।

গুলশানে নিজের কার্যালয়ে অবরুদ্ধ অবস্থা থেকে গত ৫ জানুয়ারি খালেদা জিয়া লাগাতার অবরোধ ডাকার পর দেশের বিভিন্ন স্থানে পেট্রোল বোমা হামলা চালিয়ে গাড়িতে অগ্নিসংযোগ শুরু হয়।

এর মধ্যেই ২৩ জানুয়ারি যাত্রাবাড়ীর কাঠের পুল এলাকায় গ্লোরি পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা ছোড়া হলে অগ্নিদগ্ধ ও আহত হন ৩০ জন। এর মধ্যে নূর আলম নামে এক ঠিকাদার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার পেচান গ্রামের বাসিন্দা দুই সন্তানের জনক নূর আলম ঢাকা থেকে বাড়িতে ফিরছিলেন। তার দেহের ৪৮ শতাংশ পুড়েছিল।এরপর ৬৯ জনকে আসামি করে দুটি মামলা করেন যাত্রাবাড়ী থানার এসআই কে এম নুরুজ্জামান, যাতে অবরোধ আহ্বানকারী বিএনপি চেয়ারপারসনকে করা হয় হুকুমের আসামি।বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে আরও পাঁচটি মামলা রয়েছে। এগুলো হচ্ছে- গ্যাটকো, নাইকো, বড়পুকুরিয়া, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলা।এর মধ্যে নিম্ন আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার চলছে। অন্য তিনটি মামলার বিচার হাই কোর্টের নির্দেশে স্থগিত রয়েছে।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)