শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২ মে ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » লক্ষ্মীপুরে স্বামীর হাতে স্ত্রী খুন
প্রথম পাতা » জেলার খবর » লক্ষ্মীপুরে স্বামীর হাতে স্ত্রী খুন
৩৯৩ বার পঠিত
শনিবার, ২ মে ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লক্ষ্মীপুরে স্বামীর হাতে স্ত্রী খুন

---
রুবেল হোসেন, লক্ষ্মীপুর :

লক্ষ্মীপুরে বিলকিস আক্তার (২০) নামে এক স্ত্রীকে খুন করেছে তার ঘাতক স্বামী। ঘটনার পর থেকে ঘাতক স্বামী পলাতক রয়েছে। শক্রবার গভীর রাতে কোন এক সময় লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ-লামচরী এলাকার আব্দুল হক মুন্সী বাড়ির সামনে এ হত্যার ঘটনা ঘটে। আজ (শনিবার) সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহতের বাবা জাহাঙ্গীর আলম জানায় , ৫ মাস পূর্বে সদর উপজেলার টুমচর ইউনিয়নের তোফায়েল আহম্মেদের ছেলে আবু তাহেরের সঙ্গে আমার মেয়ে বিলকিস আক্তারের সঙ্গে পারিবারিক ভাবে বিবাহ হয়। এরপর থেকে কারণে অকারণে এবং যৌতুকের টাকা জন্য আবু তাহের আমার মেয়ের উপর শারিরক নির্যাতন করে। নির্যাতনে অতিষ্ঠ হয়ে গত কয়েক দিন থেকে সে আমাদের বাড়িতে চলে আসে। গতকাল (১ মে) শক্রবার রাতে আবু তাহের বিলকিছকে মিঠোফোনে ঘর থেকে ডেকে নেয়। এরপর সে আর ঘরে আসেনি। সকালে স্থানীরা নামাজের অযু করতে এসে বিলকিসের মৃতদেহ বাড়ির সামনে রাহমতখালী খালে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
নিহতের ছোট বোন সালমা সাংবাদিকদের জানান, আমার আপু আমার সাথে ঘুমে ছিলো। রাতে কোন এক সময় আমার দুলাভাই ফোন করে ঘর থেকে ডেকে নেয়। তারপর থেকে আমার আপু আর ঘরে ফিরে আসেনি। সে কান্না কন্ঠে আরো বলে, আমার আপুর হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক বিচার চাই।
লক্ষ্মীপুর সদর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গিয়াস উদ্দিন জানান, নিহত বিলকিসের লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে দোষীকে বিচারের আওতায় আনা হবে।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)