শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২ মে ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » চাটমোহরে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার সার বীজ ও টাকা বিতরণ
প্রথম পাতা » জেলার খবর » চাটমোহরে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার সার বীজ ও টাকা বিতরণ
৩৯৬ বার পঠিত
শনিবার, ২ মে ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহরে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার সার বীজ ও টাকা বিতরণ

---

জাহাঙ্গীর আলম, চাটমোহর (পাবনা) :

পাবনার চাটমোহর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সরকারি কৃষি প্রণোদনার সার, বীজ ও সেচ সহায়তা বাবদ টাকা গত বৃহস্পতিবার বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্যানেল চেয়ারম্যান মোঃ নুরুল করিম আরোজ খান।

এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সুফিয়া খাতুন, কৃষি কর্মকর্তা রওশন আলম, মথুরাপুর ইউপি চেয়ারম্যান সরদার আজিজুল হক, সিনিয়র সাংবাদিক হেলালুর রহমান জুয়েল, প্রেসক্লাব সভাপতি রকিবুর রহমান টুকুনসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও কৃষক উপস্থিত ছিলেন।

জানা গেছে, ১৪০ জন কৃষককে উফশী ও ৬০ জন কৃষককে নেরিকা জাতের আউশ ধানের বীজ ও সার দেওয়া হয়। এছাড়া চাষাবাদের জন্য বিঘা প্রতি সেচ সহায়তা বাবদ (উফশী) ৪শ’ টাকা ও প্রতি বিঘা জমিতে আগাছা দমনের জন্য (নেরিকা) আরো ৪শ’ টাকা করে কৃষকের ব্যাংক হিসেবে জমা দেওয়া হয়েছে। আরো জানা গেছে, উপজেলার হরিপুর, মথুরাপুর, ছাইকোলা ও মূলগ্রাম ইউনিয়নের ২শ’ কৃষককে ২০ কেজি করে ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি উফশী ও ৫ কেজি করে নেরিকা ধানের বীজ প্রদান করা হয়।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)