শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ১ মে ২০১৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » এখনও ৫ কোটি শ্রমিকের জীবনমান অপরিবর্তিত
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » এখনও ৫ কোটি শ্রমিকের জীবনমান অপরিবর্তিত
৩৪৪ বার পঠিত
শুক্রবার, ১ মে ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এখনও ৫ কোটি শ্রমিকের জীবনমান অপরিবর্তিত

---পক্ষকাল প্রতিবেদক: এখনো দেশের প্রায় পাঁচ কোটি শ্রমিক কাজ করেন, অনির্ধারিত খাতে। গেলো ৪৪ বছরে এদের আয় কয়েকগুণ বাড়লেও; জীবনমানে আসেনি গুণগত তেমন কোনো পরিবর্তন। অথচ এ সব শ্রমিককে নির্ধারিত খাতে যুক্ত করা গেলে, অর্থনীতিতে আসতো বড় পরিবর্তন।

উৎপাদনশীলতা বাড়তো, কয়েকগুণ। সরকার বলছে, শিগগিরই এই পরিবর্তন সম্ভব নয়। কেননা, শ্রম আইনেই এদের বিষয়ে নেই সুনির্দিষ্ট কোনো রূপরেখা। তাই, তাকিয়ে থাকতে হবে ভবিষ্যত পরিকল্পনার দিকেই।

কখনো রোদ কখনো বা ছায়া।ধানের ক্ষেতে নিরলস কাজ করতে এসব বাছ বিচারের সুযোগ নেই ষাটোর্ধ্ব হোসেন আলীর।কেননা, জীবনের বেশিরভাগ সময়ই তার কেটেছে এভাবে।কিন্তু আর্থিক স্বচ্ছলতার মুখ দেখা হয়নি কখনো।একই অবস্থা লোকমানের। তার ভাষায়, আয় বেড়েছে কয়েকগুণ। কিন্তু খরচের খাতাও ভারী হয়েছে তার চেয়ে বেশি।

হোসেন আলী কিংবা লোকমানের মতোই জীবনের ১৫ বছর হাড়ভাঙ্গা শ্রমে পার করেছেন পাথর শ্রমিক বাবলু। গাইবান্ধা থেকে ঢাকায় এসেছেন ভাগ্য বদলের আশায়।কিন্তু চোখের সামনে বদলেছে বহু কিছু, কেবল তার ভাগ্য ছাড়া।অবশ্য, তাতে ক্ষোভ নেই খুব বেশি।

হোসেন আলী, লোকমান কিংবা সোহেল। আয় করেন ঠিকই।কিন্তু স্বীকৃতি নেই সরকারি খাতায়। তাই জীবনটাও এক রকম সংজ্ঞায়িত ভাসমান শ্রমিকে। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে, ২০১০ সালে শ্রমিক ছিল ৫ কোটি ৬৭ লাখ।আর জনসংখ্যা প্রবৃদ্ধি হিসাব করলে পাঁচ বছরে এই সংখ্যা বেড়েছে আরো অন্তত ১০ লাখ।কিন্তু আশ্চর্য হলেও সত্যি, এর ৮৭ শতাংশ বা পাঁচ কোটির বেশিই ভাসমান শ্রমিক। যাদেরকে অর্থনীতির মূল ধারায় নিতে পারলে পরিবর্তনটাও হতে পারত বহুগুণ।

আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক খাত বাদ দিয়েও বাংলাদেশে যে পরিমাণ বেকার, তা বহু দেশের মোট শ্রমিকের চেয়ে বেশি।তাই বিশেষজ্ঞদের মতে, সংখ্যা নিয়ে আত্মতুষ্টি আর কতোদিন? সময় এসেছে, একে সম্পদে পরিণত করার চ্যালেঞ্জ হাতে নেয়ার।



এ পাতার আরও খবর

“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)