শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০১৫
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » ইরান থেকে বিদ্যুৎ কিনবে পাকিস্তান, চলবে ৩০ বছর
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » ইরান থেকে বিদ্যুৎ কিনবে পাকিস্তান, চলবে ৩০ বছর
৪৯১ বার পঠিত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইরান থেকে বিদ্যুৎ কিনবে পাকিস্তান, চলবে ৩০ বছর

---পক্ষকাল প্রতিনিধি : ইরানের কাছ থেকে বিদ্যুৎ কেনার বিষয়ে অনুমতি দিয়েছে পাকিস্তানের জাতীয় বিদ্যুৎ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা এনইপিআরএ।

এ অনুমোদন অনুযায়ী ৩০ বছর ধরে পাকিস্তান এক হাজার মেগাওয়াট করে বিদ্যুৎ ইরান থেকে আমদানি করবে। প্রতি ইউনিট বিদ্যুতের জন্য পাকিস্তানকে ০.১ ডলার করে দিতে হবে।

এ ছাড়া, ইরান থেকে বিদ্যুৎ আমদানি করার জন্য বেলুচিস্তানে বিদ্যুৎ ট্রান্সমিশন লাইন বসাতে যে খরচ হবে তা ৭০ শতাংশ যোগানোর জন্য তেহরান প্রস্তুত রয়েছে বলে এ খবরে উল্লেখ করা হয়েছে। পাক-ইরান সীমান্ত থেকে বেলুচিস্তানের প্রাদেশিক সীমান্ত পর্যন্ত বিদ্যুৎ পরিবহন লাইন বসাতে ৫৮ কোটি ডলার খরচ হবে।

পাকিস্তানে বিদ্যুৎ রফতানি করার লক্ষ্য নিয়ে ইরানের বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ কোম্পানি তাভানির একটি ১৩০০ মেগাওয়াট উৎপাদনের ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র ইরানের জাদেহান শহরে স্থাপন করবে। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এ শহরটি পাক-আফগানিস্তান সীমান্তে অবস্থিত।

ইরান থেকে আমদানি করা বিদ্যুৎ পাকিস্তানের জাতীয় গ্রিডে যোগ করা হবে। বর্তমানে বেলুচিস্তানের অনেক এলাকার জন্য ৭৪ মেগাওয়াট বিদ্যুৎ ইরান থেকে কিনছে পাকিস্তান।

এদিকে গত গ্রীষ্মে ইরানের জ্বালানিমন্ত্রী বলেছেন, গত বছরের তুলনায় চলতি ফার্সি বছরে ইরানের বিদ্যুৎ রফতানি ১২.৪৩ শতাংশ বেড়েছে। সূত্র: আইআরবি।



এ পাতার আরও খবর

“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে
হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার
ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র
হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর
দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া
হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)