শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ১৩ জুলাই ২০২৫
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | রাজনীতি » গাজায় শিশুমৃত্যু ও দুর্ভিক্ষ-আন্তর্জাতিক আইনি ও মানবিক মূল্যবোধের পরীক্ষা
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | রাজনীতি » গাজায় শিশুমৃত্যু ও দুর্ভিক্ষ-আন্তর্জাতিক আইনি ও মানবিক মূল্যবোধের পরীক্ষা
২৭৮ বার পঠিত
রবিবার, ১৩ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজায় শিশুমৃত্যু ও দুর্ভিক্ষ-আন্তর্জাতিক আইনি ও মানবিক মূল্যবোধের পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক---
গাজা উপত্যকায় চলমান অবরোধ এক ভয়াবহ মানবিক বিপর্যয়ে রূপ নিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, টানা ১০৩ দিনের অবরোধের পর খাদ্য, ওষুধ ও জ্বালানি সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। এর ফলে অপুষ্টিজনিত কারণে অন্তত ৬৭ শিশুর মৃত্যু ঘটেছে, আর আরও প্রায় ৬.৫ লাখ শিশু চরম পুষ্টিহীনতার ঝুঁকিতে রয়েছে।
গাজার মিডিয়া অফিসের মতে, “বোমা যা শেষ করতে পারেনি, এখন তা করছে দুর্ভিক্ষ।” তারা এ পরিস্থিতিকে ‘ক্ষুধানীতি’ বলে অভিহিত করেছে-একটি পরিকল্পিত ও সংগঠিতভাবে জনগণকে খাদ্যবঞ্চনার মুখে ঠেলে দেওয়ার কৌশল।
আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার বিশেষজ্ঞরা মনে করছেন, এমন পরিস্থিতি আন্তর্জাতিক আইন অনুযায়ী গণবিনাশী কার্যক্রমের আওতায় পড়ে। Rome Statute অনুযায়ী, জনগণকে ইচ্ছাকৃতভাবে খাদ্য ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করা একটি যুদ্ধাপরাধ।
শিশু অধিকার লঙ্ঘনের প্রসঙ্গে জাতিসংঘের ‘Convention on the Rights of the Child’-এর পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে, গাজার শিশুদের খাদ্য, স্বাস্থ্য এবং সুরক্ষা অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। ৯৬ শতাংশের বেশি জনগণ তীব্র খাদ্য অনিশ্চয়তায় রয়েছে, যার মধ্যে ১০ লাখেরও বেশি শিশু।
আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা নিয়েও গাজার পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে। মিডিয়া বিবৃতিতে বলা হয়েছে-এই পরিস্থিতিকে যাঁরা সমর্থন করছেন বা উপেক্ষা করছেন, তাঁরাও নৈতিক ও আইনগতভাবে দায়বদ্ধ। “এই মৃত্যু মিছিল বিশ্ববাসীর চোখের সামনেই ঘটছে”।
এখনই সময়, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো-জাতিসংঘ, ICC, UNICEF ও মানবাধিকার সংস্থাগুলো-কথা নয়, কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক। কারণ, এই সংকট শুধু গাজার নয়-মানবতার।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)