শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ১৩ জুলাই ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » মির্জা ফখরুল: তারেক রহমানকে নিশ্চিহ্ন করার পরিকল্পিত চক্রান্ত চলছে
প্রথম পাতা » রাজনীতি » মির্জা ফখরুল: তারেক রহমানকে নিশ্চিহ্ন করার পরিকল্পিত চক্রান্ত চলছে
২৫১ বার পঠিত
রবিবার, ১৩ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মির্জা ফখরুল: তারেক রহমানকে নিশ্চিহ্ন করার পরিকল্পিত চক্রান্ত চলছে

পক্ষকাল ডেস্ক ঃ
---
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, তারেক রহমানকে নিয়ে দেশে একটি সুপরিকল্পিত চক্রান্ত চলছে। তিনি বলেন, “আজকে যে প্রচার-অপপ্রচার হচ্ছে, এর পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সেই চক্রান্ত হচ্ছে, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া এবং যে নেতা উঠে আসছেন, সেই তারেক রহমানকে নিশ্চিহ্ন করে দেওয়া।”
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রবিবার (১৩ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে ‘তারেক রহমান: দ্য হোপ অব বাংলাদেশ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপির চ্যালেঞ্জের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “আমরা দীর্ঘ সময় ধরে রাজপথে লড়াই করে এসেছি। কিন্তু সেই লড়াইটাকে সমৃদ্ধ করার মতো জ্ঞান ও কৌশল অনেক সময়ই আমাদের ছিল না। আজকে আমাদেরকে যে কথাগুলো শুনতে হয়, সেগুলো হয়তো শুনতে হতো না-যদি আমরা বুদ্ধিবৃত্তিকভাবে প্রস্তুত থাকতাম।”
তিনি আরও বলেন, “এই মুহূর্তে সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে সাইবার যুদ্ধ। আর এই জায়গায় আমরা এখনও দুর্বল। এই দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। তরুণদের আরও বেশি করে সামনে আসা দরকার। কারণ মেধার বিকল্প নেই, সেই মেধার জোরেই আমাদের এগিয়ে যেতে হবে।”
তারেক রহমানকে ‘সম্ভাবনার প্রতীক’ বলে বই প্রসঙ্গে ফখরুল বলেন, “যিনি আজকের প্রজন্মের জন্য সম্ভাবনার প্রতীক, তাকেই অপপ্রচারের মাধ্যমে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। এই বই তারেক রহমানকে জানার একটি দরজা খুলে দেবে।”



এ পাতার আরও খবর

ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)