তিস্তা পানি চুক্তি নিয়ে পরবর্তী বৈঠকে আলোচনা: জয়শঙ্কর
![]()
পক্ষকাল প্রতিবেদকঃ সুব্রামানিয়াম জয়শঙ্করতিস্তা পানি চুক্তি নিয়ে পরবর্তী বৈঠকগুলোয় আলোচনা হবে বলে জানিয়েছেন সফররত ভারতের পররাষ্ট্রসচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর।সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রসচিব শহীদুল হকের সঙ্গে বৈঠক শেষে প্রেস বিফ্রিংয়ে সুব্রামানিয়াম জয়শঙ্কর এ কথা বলেন।দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) ও বিমসটেকসহ (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) দ্বিপক্ষীয় বিষয়ে শহীদুল হকের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান জয়শঙ্কর। তবে তিস্তা চুক্তি নিয়ে কোনো কথা হয়েছে কি না, সাংবাদিকেরা জানতে চাইলে তিনি জানান, পরবর্তী বৈঠকগুলোয় এ ব্যাপারে আলোচনা হবে।
জয়শঙ্কর সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিকেলে এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জয়শঙ্কর। সন্ধ্যা ছয়টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় সংসদ ভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন সফররত ভারতের পররাষ্ট্রসচিব।
এর আগে বেলা ১১টার দিকে ভারতের পররাষ্ট্রসচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর দুই দিনের সফরে ঢাকায় আসেন। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সার্কযাত্রার অংশ হিসেবে জয়শঙ্কর ‘শুভেচ্ছা সফরে’ বাংলাদেশে এসেছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশনা অনুযায়ী দেশটির পররাষ্ট্রসচিব এই সার্কযাত্রা করছেন।
১ মার্চ ভুটান সফরের মধ্য দিয়ে জয়শঙ্করের সার্কযাত্রার প্রথম পর্যায় শুরু হয়। দ্বিতীয় পর্যায়ে তিনি ভুটান থেকে আজ বাংলাদেশে এলেন। এরপর অন্য দেশগুলো সফর করবেন তিনি।
গত ২৯ জানুয়ারি ভারতের পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেন জয়শঙ্কর।





“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়