সোমবার, ২ মার্চ ২০১৫
প্রথম পাতা » » বিদ্রোহ করলে শাস্তি হবে আনসারদেরও
বিদ্রোহ করলে শাস্তি হবে আনসারদেরও
![]()
পক্ষকাল প্রতিবেদকঃ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত হয় ।বিদ্রোহের জন্য যথোপযুক্ত শাস্তির বিধান রেখে ব্যাটালিয়ন আনসার সংশোধন আইন-২০১৫ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে দিয়েছে মন্ত্রিসভা। আর এই শাস্তির বিধান বর্ডার গার্ড, বাংলাদেশ (বিজিবি)-এর আইনের সঙ্গে সংগতি রেখে।
আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
এর আগে আনসারদের জন্য বিদ্রোহ করলে শাস্তির কোনো বিধান ছিল না।
নতুন আইনের খসড়ায় বলা হয়, অঙ্গীভূত আনসার সদস্যরা আগে নয় বছর চাকরি করলে তাঁদের চাকরি স্থায়ী হতো। এখন নতুন আইনে তা ৬ বছর করার প্রস্তাব করা হয়েছে।
আজকের বৈঠকে পেট্রোলিয়াম করপোরেশন আইন্-২০১৫ খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। এই আইনে করপোরেশনের অনুমোদিত মূলধন এক কোটি থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে। আগে এ প্রতিষ্ঠানের পূর্ণকালীন পাঁচজন পরিচালক ছিল। এখন তা ৬০ জন করার প্রস্তাব করা হয়েছে।
একই সঙ্গে আজকের বৈঠকে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকার সামাজিক উন্নয়ন তহবিল গঠন ও পরিচালনা নীতি-২০১৫ খসড়ার অনুমোদন দেওয়া হয়।




“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়