টিলাগড়ে বখাটেদের হামলায় গৃহবধূ আহত
![]()
পক্ষকাল প্রতিবেদকঃ বখাটেদের হামলায় নগরীর টিলাগড় এলাকায় এক গৃহবধূ আহত হয়েছেন। তাকে ওসমানী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এঘটনায় শাহপরান থানায় একটি জিডি করা হয়েছে। জানা গেছে, টিলাগড় কল্যাণপুরের (বাসা নং ৫৯/গ) বাসিন্দা আব্দুল কাদিরের স্ত্রী গত ২৪ ফেব্রুয়ারী দুপুর সাড়ে ১২ টায় টিলাগড় থেকে বাসায় ফিরছিলেন। এসময় দুই বখাটে হঠাৎ করে গৃহবধূর উপর হামলা চালায়। পরে গৃহবধূকে ওসমানী হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনা উল্লেখ করে গত বৃহস্পতিবার শাহপরান থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নং ১১৮৬, ঘটনার পর শাহপরান থানার এস. আই ফজলে মাসুদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এস. আই ফজলে মাসুদ বলেন , দু’পক্ষের মধ্যে বিরোধ ছিল। ঘটনার সময় উভয় পক্ষে ঢিল ছোঁড়াছুঁড়ি হচ্ছিল। একটি টিল পড়ে গৃহবধূর মাথায় আঘাত প্রাপ্ত হন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ পদক্ষেপ নেবে। কিন্তু এখনো এজাহার থানায় জমা দেয়া হয়নি বলে জানান তিনি।





নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা