শ্রোতাপ্রিয়তা পাচ্ছে এফ এ সুমনের ‘রঙ্গিলা রে’
বিনোদন প্রতিবেদক: সম্প্রতি প্রকাশিত হয়েছে হালের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক এফ এ সুমনের অ্যালবাম ‘রঙ্গিলা রে’। ভালোবাসা দিবস উপলক্ষে জি-সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণার ব্যানারে অ্যালবামটি অডিও বাজারে আসে।
অ্যালবামটির সবগুলো গানই লিখেছেন তরিকুল ইসলাম এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন এফ এ সুমন নিজেই।
প্রকাশিত অ্যালবামটিতে গান রয়েছে সর্বমোট ৮ টি। এর মধ্যে সাতটি গানই দ্বৈত কন্ঠে গাওয়া। এফ এ সুমনের সাথে গানগুলোতে কন্ঠ দিয়েছেন নির্ঝর, অরিন, নদী, শাকিলা, শিল্পী বিশ্বাস, তনুকা প্রমূখ।
অ্যালবামটি প্রসঙ্গে এফএ সুমন বলেন, মিষ্টি প্রেমের গান দিয়েই সাজানো হয়েছে অ্যালবামটি। গানগুলোর কথাও খুবই মিষ্টি ও সহজবোধ্য। সব সময়ই আমি শ্রোতাদের পছন্দের মূল্যায়ন করি।
![]()
শ্রোতাদের ভাল লাগা ও চাহিদা অনুযায়ী এবং গতানুগতিক ধারার বাহিরে কাজ করার চেষ্টা করি। এবারেও তার ব্যতিক্রম হয়নি। আশা করি গানগুলো শ্রোতাদের অনেক ভালো লাগবে।
এই উপলক্ষে সম্প্রতি রাজধানীর একটি রেস্তোরায় ‘রঙ্গিলা রে’ এর মোড়ক এক উন্মোচন অনুষ্ঠান হয়। এ সময়ে উপস্থিত ছিলেন- শাহেদ, এফএ সুমন, নির্ঝর, অরিন ও জি-সিরিজ ও অগ্নিবীণার কর্ণধার নাজমুল হক ভুইয়া খালেদ।





‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা
সেনা সদরের চিঠির অপব্যাখ্যা করা হয়েছে : আইএসপিআর
চরপাড়া টাইমস প্রকাশিত: প্রতিবেদক: কলমচোর কুদ্দুস
সম্পাদকীয় নিবন্ধ “সামাজিক ব্যবসা” রাষ্ট্রের বিকল্প নয়, গণতন্ত্রের বিকল্প নয় বরং এটি অপশাসনের নতুন মুখোশ
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭- ইউক্রেনের হামলায়রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের জাহাজ ধ্বংস
সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেপ্তার
শিল্পের গলায় শিকল, ন্যায়বিচার কি এখনো চরিত্রভিত্তিক নির্বাচিত হয়?
‘স্বর্গ নয়, নরক’, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কাশ্মীরিদের জন্য কী লিখলেন সলমন খান?
ইসরায়েলি অভিনেত্রী থাকায় সিনেমা নিষিদ্ধ
শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি