শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের দাবিতে কর্মসূচি ঘোষণা !
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের দাবিতে কর্মসূচি ঘোষণা !
৪৯২ বার পঠিত
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের দাবিতে কর্মসূচি ঘোষণা !

---

পক্ষকাল প্রতিবেদক,ইমরান হোসেন (মাসুদ) : জাতীয় বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এসম ৩০ দিনের মধ্যে সমাবর্তন অনুষ্ঠানের ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন শিক্ষার্থীরা

জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে শিক্ষার্থীরা। এতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন। ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ, সিটি কলেজ, বোরহানউদ্দীন কলেজ, সরকারি সোহরাওয়ার্দী  কলেজ,বাংলা কলেজ, কবি নজরুল কলেজসহ রাজধানীর সবগুলো কলেজের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন। ঢাকা ছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চট্টগ্রাম, সিলেট, নোয়াখালি, যশোরসহ ১৫ টি জেলা শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়

মানববন্ধনে বক্তব্য রাখেন, ঢাকা কলেজ এর শিক্ষার্থী সায়েম সিকদার, , ইডেন কলেজের শিক্ষার্থী আনিকা আকতার( সুপ্তি), সিটি কলেজের শিক্ষার্থী তানজিলা আহমেদ, তিতুমীর কলেজের শিক্ষার্থী সোহানা, তানভীর মাহমুদ, ভাওয়াল বদরে আলম কলেজের শিক্ষার্থী ওয়াসিফ রায়হান জয়, বাংলা কলেজের শিক্ষার্থী সরিফুজ্জামান, বোরহানউদ্দীন কলেজের ইমরান, দনিয়া কলেজের  আলমাস সহ আরো অনেকে ।

ভর্তি হওয়ার পর থেকে প্রত্যেকটি ছাত্র-ছাত্রী মনে মনে সমাবর্তনের স্বপ্নজাল বুনতে থাকে। প্রত্যেক শিক্ষার্থী চায় সমাবর্তনের মত একটা মুহূর্তের সাক্ষী হতে। ১৯৯২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলেও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন সমাবর্তন করতে পারেনি বা সমাবর্তন করার ব্যাপারে ইচ্ছাও প্রকাশ করেননি। তাই শিক্ষার্থীরা তাদের প্রাপ্য সম্মান পেতে আজ রাজপথে নেমেছে।

ফেসবুক ভিত্তিক ইভেন্টআমরা সমাবর্তন চাই, মানববন্ধন শেষে কর্মসূচি ঘোষণা করেন - জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দএর হোস্ট এবং অন্যতম আয়োজক যাকারিয়া ইবনে ইউসুফ।

কর্মসূচি  সমূহ :

৩০ দিনের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সমার্বতন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে।আগামী ১০ মার্চ দেশব্যাপী জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কলেজে মানববন্ধন করা হবে এবং ওইদিন ক্লাসবর্জন কর্মসূচি পালন করবে সাধারণ শিক্ষার্থীরা। পাশাপাশি মাসব্যাপী প্রত্যেকটি সমাবর্তনের পক্ষে গণস্বাক্ষর  চলবে।১৮ই মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন , গনস্বাক্ষর বইসহ স্মারকলিপি প্রদান করা হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর

 

উল্লেখ্য,সার্বিক সহযোগিতায় ছিলেন , আসিফ আদনান, ওমর ফারুক  ও ইমরান হোসেন (মাসুদ), সাইফুল  ইসলাম ।

 



এ পাতার আরও খবর

দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" গণপূর্ত’র দুর্নীতির সিন্ডিকেট সাম্রাজ্য ৫০ কোটি টাকার লেনদেন’র অভিযোগে তোলপাড়
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা
মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর
একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)