সঙ্গীতায়োজনে রাফির ব্যস্ত সময়
পক্ষকাল প্রতিবেদক: ভালোবাসা দিবস উপলক্ষে আসছে শফিক তুহিনের নতুন একক অ্যালবাম। এই অ্যালবামের সবকটি গানের সঙ্গীতায়োজন করেছেন রাফি মুহাম্মদ।
এই বিষয়ে রাফি বলেন, ‘আসছে ভালোবাসা দিবসে শফিক তুহিন ভাইয়ের একক অ্যালবামের সবকটি গানের সঙ্গীতায়োজন করেছি। নাম চূড়ান্ত না হওয়া এই অ্যালবামে গান থাকছে মোট ৭ টি। সবকটি গানেরই সঙ্গীতায়োজনে আমি বৈচিত্রের ছোঁয়া রাখতে চেষ্টা করেছি। আশাকরি শ্রোতারা গানগুলো উপভোগ করবেন।’
এছাড়াও রাফি সাবরিনা সাবার দ্বিতীয় একক ‘অনলি সাবা-টু’তেও একটি গানের সঙ্গীতায়োজন করেছেন। ‘চাদের আলো’ শিরোনামের এই গানটিতে সাবার সাথে কন্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী কাজী শুভ। এটা সাবা এবং কাজী শুভর ২য় ডুয়েট গান। গানটি লিখেছেন সুমন এমদাদ। এই অ্যালবামটিও এবারের ভালোবাসা দিবসে প্রকাশ পাবে। পাশাপাশি রাফি বেশ কটি একক ও মিশ্র অ্যালবামের সঙ্গীতায়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
সিনেমার গানের সঙ্গীতায়োজনেও ব্যস্ত সময় পার করছেন তিনি। তার সঙ্গীতায়োজনে সম্প্রতি মুক্তি পেয়েছে ‘আসছে দেশা’ শিরোনামের একটি গান। গানটি ‘দেশা-দ্য লিডার’ ছবিতে নগরবাউল জেমসের কন্ঠে দর্শক-শ্রোতারা শুনতে পায়। মুক্তির পরই গানটি বশে জনপ্রিয়তা অর্জন করেছে। গানটির কথা ও সুর করেছেন শফিক তুহিন। এছাড়াও সঙ্গীতায়োজন করেছেন ‘মোস্টওয়েলকাম-টু’, ‘অগ্নি’সহ বেশ কটি ছবি।





কিংবদন্তি সংগীত শিল্পী আশা ভোঁসলের প্রয়াণে সংগীত জগত শোকে মুহ্যমান
‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা
সেনা সদরের চিঠির অপব্যাখ্যা করা হয়েছে : আইএসপিআর
চরপাড়া টাইমস প্রকাশিত: প্রতিবেদক: কলমচোর কুদ্দুস
সম্পাদকীয় নিবন্ধ “সামাজিক ব্যবসা” রাষ্ট্রের বিকল্প নয়, গণতন্ত্রের বিকল্প নয় বরং এটি অপশাসনের নতুন মুখোশ
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭- ইউক্রেনের হামলায়রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের জাহাজ ধ্বংস
সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেপ্তার
শিল্পের গলায় শিকল, ন্যায়বিচার কি এখনো চরিত্রভিত্তিক নির্বাচিত হয়?
‘স্বর্গ নয়, নরক’, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কাশ্মীরিদের জন্য কী লিখলেন সলমন খান?
ইসরায়েলি অভিনেত্রী থাকায় সিনেমা নিষিদ্ধ