শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
প্রথম পাতা » অর্থনীতি | রাজনীতি » বিদেশিদের হাতে বন্দরের ভবিষ্যৎ? - দেশের মানুষই সিদ্ধান্ত নেবে, ড ইউনূস নয়
প্রথম পাতা » অর্থনীতি | রাজনীতি » বিদেশিদের হাতে বন্দরের ভবিষ্যৎ? - দেশের মানুষই সিদ্ধান্ত নেবে, ড ইউনূস নয়
২৩৯ বার পঠিত
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিদেশিদের হাতে বন্দরের ভবিষ্যৎ? - দেশের মানুষই সিদ্ধান্ত নেবে, ড ইউনূস নয়

---শফিকুল ইসলাম কাজল
বাংলাদেশের বন্দরের ভবিষ্যৎ, করিডোর ব্যবস্থাপনা কিংবা জাতীয় নিরাপত্তা-এই সব সিদ্ধান্ত দেশের জনগণ নেবে, কোনো অনির্বাচিত ব্যক্তি নয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস যখন দেশের সর্বোচ্চ অর্থনৈতিক ও কৌশলগত সম্পদ, যেমন চট্টগ্রাম বা পায়রা বন্দরের নিয়ন্ত্রণ আন্তর্জাতিক কোম্পানি বা বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার আলোচনা শুরু করেন, তখন জনগণের ঘোর আপত্তি স্বাভাবিক।
জাতীয় সম্পদ বেচাকেনা নয়, জাতির ভবিষ্যৎ প্রশ্ন
ইউনূস সাহেব ভুলে গেছেন, তিনি কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নন। তার সরকার জনগণের ভোটে আসেনি। অতএব তিনি কীভাবে এমন অতি গুরুত্বপূর্ণ, দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়ার অধিকার পান? চট্টগ্রাম বন্দর বা করিডোর ব্যবস্থাপনা শুধু অর্থনৈতিক বিষয় নয়-এটা সরাসরি দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও রাজনৈতিক স্বাতন্ত্র্যের সঙ্গে জড়িত।
জনগণ পরিষ্কার বার্তা দিচ্ছে
বাংলাদেশের জনগণ পরিষ্কার করে দিতে চায়-বিদেশি চাপ বা গোপন চুক্তির ফাঁদে ফেলে কেউ যেন দেশের মাটি বা সমুদ্র বন্দর কাউকে দিতে না পারে। “বিকাশের নামে বিক্রি” আর হবে না। দেশ বিক্রি করার ষড়যন্ত্র জাতি আগেও দেখেছে, এবার আর সহ্য করবে না।
সাফ কথা,
যা কিছু করতে হবে দেশের মানুষই করবে। বিদেশিদের হাতে দেশের বন্দর, করিডোর বা নিরাপত্তা তুলে দেওয়ার অধিকার কাউকে দেওয়া হয়নি, দিতেও প্রস্তুত নয়। এটি ইতিহাসের দায়, ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বের প্রশ্ন। ইউনূস সাহেবের উচিত এখনই পিছু হটা। নয়তো জাতির কঠোর প্রতিবাদ এবং ইতিহাসের কাঠগড়ায় তার স্থান অস্বস্তিকরই হবে।
এই জাতি রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, বন্দর বিক্রি করে স্বাধীনতা বিসর্জন দেবে না।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)