শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি » কারফিউয়ে ঢাকা গোপালগঞ্জ, থমথমে রাস্তাঘাট
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি » কারফিউয়ে ঢাকা গোপালগঞ্জ, থমথমে রাস্তাঘাট
২১২ বার পঠিত
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কারফিউয়ে ঢাকা গোপালগঞ্জ, থমথমে রাস্তাঘাট

পক্ষকাল ডেস্ক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার পর বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে গোপালগঞ্জ শহরে কারফিউ জারি হয়েছে। রাত গভীর হলেও শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
রাত ৮টা থেকে কারফিউ জারি হলে গোপালগঞ্জ শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সন্ধ্যার পর থেকে শহরের দোকানপাট বন্ধ, জনসমাগম নেই বললেই চলে। যে কজন মানুষ রাস্তায় দেখা গেছে, তারাও আতঙ্ক নিয়ে বাড়িমুখো। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবির টহল টিম।
পুলিশ জানায়, সারাদিনের সংঘর্ষে পুলিশের অন্তত ৩০ থেকে ৪০ জন সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি শান্ত হলেও হামলাকারীরা এখনও বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে অবস্থান করছে বলে জানানো হয়।
দিনভর হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও নিহতের ঘটনার পর শহর রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়েছিল। দুপুরে প্রশাসনের জারি করা ১৪৪ ধারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে কারফিউ জারির ঘোষণা আসে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, এই কারফিউ বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।
এনসিপির সমাবেশকে ঘিরে মঙ্গলবার থেকেই শহরে উত্তেজনা তৈরি হয়। বুধবার সকাল থেকে শুরু হয় দফায় দফায় হামলা ও সংঘর্ষ। দুপুরে এনসিপির সমাবেশ মঞ্চে জয়বাংলা স্লোগান দিয়ে হামলা চালায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা।
সমাবেশ শেষে মাদারীপুরের উদ্দেশে রওনা দিলে শহরের লঞ্চঘাট এলাকায় এনসিপির গাড়িবহরে ফের হামলা হয়। পরে পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন এনসিপি নেতারা। সেখান থেকে সেনাবাহিনীর সাঁজোয়া যান করে তাদের সরিয়ে নেওয়া হয়।
এদিনের সংঘর্ষে অন্তত চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।



এ পাতার আরও খবর

রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)