শিরোনাম:
ঢাকা, বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ৩ মার্চ ২০২৩
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » জি২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে ফ্রান্স ও স্পেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক মোমেনের
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » জি২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে ফ্রান্স ও স্পেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক মোমেনের
৭৭৩ বার পঠিত
শুক্রবার, ৩ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জি২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে ফ্রান্স ও স্পেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক মোমেনের

 আন্তর্জাতিক ডেস্ক

  

নয়াদিল্লি, ২ মার্চ, ২০২৩         পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আজ জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে  ফ্রান্স ও স্পেনের পররাষ্ট্রমন্ত্রী -ক্যাথরিন কোলোনা এবং হোসে ম্যানুয়েল আলবারেস এবং কোরিয়ান ভাইস মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স লি ডো-হুনের সঙ্গে বৈঠক করেছেন।
দুদিনের জি২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আজ বিকেলে এখানে শেষ হয়েছে। বিশ্বের প্রধান অর্থনৈতিক গোষ্ঠীর এই বৈঠকে নয়টি বিশেষ আমন্ত্রিত দেশ এবং ১৩টি আন্তর্জাতিক সংস্থাসহ ৪০টির বেশী প্রতিনিধি দল অংশ নেয়।
বৈঠকের সময়, তারা দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও গভীরতর করার উপায় এবং চলমান ভূ-রাজনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পররাষ্ট্র মন্ত্রীদের একটি গ্রুপের সাক্ষাৎকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও এতে যোগ দেন ।
এছাড়াও, তিনি মিশর, রাশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, তুর্কিয়ে, যুক্তরাজ্য, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ তার সমকক্ষদের সাথে অনানুষ্ঠানিক মতবিনিময় করেছেন। বাংলাদেশ প্রতিনিধিদল সূত্রে আজ সন্ধ্যায় এখানে এ কথা জানা যায়।
সন্ধ্যায়, ড. মোমেন রাইসিনা ডায়ালগের ৮ তম সংস্করণের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন, ভূরাজনীতি এবং ভূ-কৌশলের উপর ভারতের প্রধান এ সম্মেলন ভারতের  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন।
সংলাপের উদ্বোধনের পর, বিশিষ্ট অতিথিদের সম্মানে ভারতের প্রধানমন্ত্রীর দেয়া নৈশভোজেও যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী।
জি২০ বিদেশ মন্ত্রীদের বৈঠকে মোমেন দুটি পৃথক অধিবেশনে বক্তব্য রাখেন। সকালে জি২০-সমম্মেলনের আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রাষ্ট্রপতি ভবন সাংস্কৃতিক কেন্দ্র (আরবিসিসি) প্রাঙ্গণে ড. মোমেনকে স্বাগত জানান।
ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে জি২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এখন নয়াদিল্লিতে রয়েছেন।



এ পাতার আরও খবর

রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে
হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার
ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র
হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর
দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া
হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে —চীন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে —চীন
কূটনৈতিক শুভেচ্ছা নাকি কৌশলগত শর্ত? কূটনৈতিক শুভেচ্ছা নাকি কৌশলগত শর্ত?

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)