শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
প্রথম পাতা » জেলার খবর »
প্রথম পাতা » জেলার খবর »
৮৪৭ বার পঠিত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

---

 

আমিনুর রহমান তুহিন, বেনাপোল যশোর:মালয়েশিয়ায় পাইপ লাইনের কাজ করতে গিয়ে মাটি ধসে চাঁপা পড়ে নিহত হয়েছে সোহেল রানা ওরফে বকুল (২৫) নামের এক বাংলাদেশী যুবক। তার বাড়ী যশোর জেলার শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে। নিহত বকুল ঐ গ্রামের আব্দুল মতিনের ছেলে।তার গ্রামের বাড়িতে চলছে এখন শোকের মাতম। সন্তানকে হারিয়ে দিশেহারা তার পরিবারের সদস্যরা। নিহতের মা আল্লাদি বেগম জানায়, তিন বছর আগে দালালের প্রলোভনে পড়ে সংসারের সচ্ছলতা ফেরাতে জায়গা জমিন, গরু-ছাগল সহায় সম্বল বিক্রি করে পরিবারের বড় সন্তান বকুলকে অবৈধভাবে মালেশিয়াতে পাঠান তার পরিবার। ভালই চলছিল আব্দুল মতিন দম্পতির সংসার। কিন্তু বিধিবাম ভাগ্যের নির্মম পরিহাস সেই সুখ তাদের কপালে আর সইলো না। গত ০৫/০৩/২০২০ (বৃহস্পতিবার) তার সহকর্মী বিকেল ৫টায় হঠাৎ মালেশিয়া থেকে ফোন করে তাদের ছেলে বকুল পাইপ লাইনের কাজ করতে গিয়ে মাটি ধসে চাপা পড়েছে। এমন সংবাদ পেয়ে হতভাগা মা বাকরুদ্ধ হয়ে পড়েন।সর্বশেষ সোমবার সকালে বকুলের বাড়িতে গেলে দেখা যায় বকুল বকুল বলে কাঁদতে কাঁদতে বারবার মুর্ছা যাচ্ছেন মমতাময়ী মা। কান্না জড়িত কন্ঠে তিনি জানান বকুল আর এই পৃথিবীতে বেঁচে নেই।

 বকুলই ছিল তাদের পরিবারে একমাত্র আয়ের উৎস। তার মৃত্যুতে অনিশ্চিত হয়ে পড়েছে একটি পরিবারের ভবিষ্যৎ।পরিবারের একমাত্র চালিকা শক্তিকে হারিয়ে সবাই এখন দিশেহারা হয়ে পড়েছে। নিহতের মরদেহ বর্তমানে মালেশিয়ার কানতাপ নামে একটি হাসপাতালে রয়েছে। তবে নিহতের মরদেহ বাংলাদেশে কবে নাগাদ আসবে এই ব্যাপারে সঠিক কোন তথ্য দিতে পারেনি বকুলের পরিবার।

ডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন আলী বকুল নিহতের ঘটনা নিশ্চিত করে বলেন, ছেলেটি মালেশিয়ায় কাজ করতো শুনেছি, বৃহস্পতিবার সে মারা গেছে



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)