শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
প্রথম পাতা » জেলার খবর » গাজীপুরের জঙ্গল থেকে মুমূর্ষ অবস্থায় দশ বছরের অজ্ঞাত এক শিশুকে উদ্ধার
প্রথম পাতা » জেলার খবর » গাজীপুরের জঙ্গল থেকে মুমূর্ষ অবস্থায় দশ বছরের অজ্ঞাত এক শিশুকে উদ্ধার
১৬৬১ বার পঠিত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরের জঙ্গল থেকে মুমূর্ষ অবস্থায় দশ বছরের অজ্ঞাত এক শিশুকে উদ্ধার

তৈয়বুর রহমান (গাজীপুর) প্রতিনিধি ঃ
--- কালীগঞ্জে সিপাহিরটেকের জঙ্গল থেকে মুমূর্ষ অবস্থায় দশ বছরের অজ্ঞাত এক শিশুকে উদ্ধার করেছেন থানা পুলিশ। গাজীপুর-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের জাঙ্গালিয়া ইউনিয়নের আজমতপুর গ্রামের সিপাহির টেকের জঙ্গল থেকে সোমবার বিকেলে পুলিশ ওই শিশুটিকে উদ্ধার করেন। উদ্ধারকৃত শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য সোমবার বিকেলে পুলিশি ব্যবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো  হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক।
থানা ও এলাকাবাসী থেকে জানা যায়,  কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আজমতপুর গ্রামের জামাল শেখ  রোববার বিকেলে গরুর জন্য ঘাস কাটতে সিপাহির টেকে যান। ঘাস কাটার সময় সে জঙ্গলের ভেতর একটি শিশু পড়ে থাকতে দেখে এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধি ফারুক খানকে বিষয়টি জানায়। পরে জনপ্রতিনিধি কালীগঞ্জ থানাকে বিষয়টি অবগত করেন। পুলিশ ঘটনাস্থল থেকে মুমূর্ষ অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে কালীগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে আসে। শিশুটির শারীরিক অবস্থা খারাপ থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও এখনোও পর্যন্ত সে কোনো কথাবার্তা বলতে পারছে না।
শিশুটির শারীরিক অবস্থা অবনতি হওয়ায় সোমবার বিকেলে পুলিশি ব্যবস্থা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মাথায়, চোখে আঘাতের চিহৃ এবং মুখের মাঝে কালচে দাগের চিহৃ রয়েছে। এটা কোনো দূর্ঘটনা নাকি দুর্বৃত্তদের আঘাতে ওই শিশুটি আহত হয়েছে তা এখনো নিশ্চিত হতে পারছেন না কালীগঞ্জ থানা পুলিশ। এখনোও পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যায়নি। তার পরনে সাদা পায়জামা ও লাল রঙের গেঞ্জি পরিহিত ছিল।
কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক বলেন, উদ্ধারকৃত শিশুটির এখনো জ্ঞান ফিরেনি। তাকে উন্নত চিকিৎসার জন্য এএসআই কাজী কামালের হেফাজতে সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মাথায়, চোখে আঘাতের চিহৃ এবং মুখের মাঝে কালচে দাগের চিহৃ রয়েছে। এটা কোনো দূর্ঘটনা নাকি দুর্বৃত্তদের আঘাতে ওই শিশুটি আহত হয়েছে তা এখনো নিশ্চিত হতে পারছি না।
ছবির ক্যাপশন ঃ গাজীপুরের কালীগঞ্জে সিপাহিরটেকের জঙ্গল থেকে মুমূর্ষ অবস্থায় দশ বছরের অজ্ঞাত এক শিশুকে উদ্ধার করেছেন থানা পুলিশ।
তৈয়বুর রহমান
গাজীপুর



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)