শিরোনাম:
ঢাকা, রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | রাজনীতি » ইউক্রেনের পূর্বাঞ্চলে লড়াই তীব্রতর
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | রাজনীতি » ইউক্রেনের পূর্বাঞ্চলে লড়াই তীব্রতর
৪৪১ বার পঠিত
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউক্রেনের পূর্বাঞ্চলে লড়াই তীব্রতর

---পক্ষকাল ডেস্ক ঃ ইউক্রেনের পূর্বাঞ্চলে সরকারী বাহিনী এবং রুশপন্থী বিদ্রোহীদের মধ্যে সাম্প্রতিক লড়াইয়ে অনেক মানুষ হতাহত হয়েছে।দোনেৎস্ক বিমানবন্দর ঘিরে চলমান লড়াই শহরের অভ্যন্তরেও ছড়িয়ে পড়ছে বলে খবর পাওয়া যাচ্ছে।

ইউক্রেনের পূর্বাঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির গুরুতর অবনতির বিষয়ে সতর্ক করে দিয়েছে ইউরোপের নিরাপত্তা এবং সহযোগিতাবিষয়ক সংস্থা, ওএসসিই। সংস্থাটির একজন মুখপাত্র বলেছেন, বেসামরিক নাগরিক, বিশেষ করে শিশুরা সংঘর্ষের শিকার হওয়া নিয়ে তারা উদ্বিগ্ন।

ইউক্রেনের কর্তৃপক্ষ স্বীকার করেছে যে, দোনেৎস্ক বিমানবন্দরকে ঘিরে লড়াইয়ে সরকারী বাহিনীর অনেকে হতাহত হয়েছে। বিমানবন্দরের একটি টার্মিনাল ভেঙ্গে পড়লে সেখানেও অনেক সেনা আহত হয়।

দোনেৎস্কের পূর্বাঞ্চল এবং লুহানস্কের কয়েকটি এলাকায় ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে এবং দোনেৎস্ক শহরের একটি হাসপাতালেও হামলা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

ইউক্রেনিয় সেনাবাহিনী এবং রুশপন্থী বিদ্রোহী উভয়েই দোনেৎস্ক বিমানবন্দরের দখল নেয়ার দাবী করেছে।

এদিকে ইউক্রেনকে কোন কৌশলগত ভুল না করার জন্য সতর্ক করে দিয়েছে রাশিয়া। অপরদিকে কিয়েভ বলছে, সীমান্ত অতিক্রম করে আরো অনেক রুশ সেনা ইউক্রেনের অভ্যন্তরে প্রবেশ করছে।

পূর্ব ইউক্রেনে রুশ নিয়মিত বাহিনীর উপস্থিতি বারবার অস্বীকার করে আসছে রাশিয়া। তবে তারা স্বীকার করেছে যে, বিদ্রোহীদের সাথে রুশ অনেক স্বেচ্ছাসেবীও ইউক্রেনের সরকারী বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।

দোনেৎস্ক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়ে গত সপ্তাহ থেকে সহিংসতা বাড়তে থাকে। বিদ্রোহীরা সরকারী বাহিনীকে হটিয়ে বিমানবন্দরের একটি টার্মিনাল দখলের দাবী করলে সেনাবাহিনীও পাল্টা লড়াই শুরু করে।



এ পাতার আরও খবর

রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে
হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার
ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র
হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর
দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া
হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে —চীন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে —চীন
কূটনৈতিক শুভেচ্ছা নাকি কৌশলগত শর্ত? কূটনৈতিক শুভেচ্ছা নাকি কৌশলগত শর্ত?

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)