শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ২০ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » খালেদা জিয়া বমি করছেন : চিকিৎসক বললেন ভালো আছেন
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » খালেদা জিয়া বমি করছেন : চিকিৎসক বললেন ভালো আছেন
৫১৩ বার পঠিত
সোমবার, ২০ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খালেদা জিয়া বমি করছেন : চিকিৎসক বললেন ভালো আছেন

পক্ষকাল সংবাদ----
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া বমি করছেন। তিনি ঠিকমতো খেতে পারছেন না বলে জানা গেছে। তবে বেগম খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের প্রধান অধ্যাপক ডা: মো: জিলন মিঞা সরকার বললেন, ‘তিনি বমি করেননি কিন্তু তার বমি বমি ভাব আছে। আমি গত শনিবার দেখা করে এসেছি। বমি করেছেন বলে আমাকে বলেননি।
নাম প্রকাশ না করার শর্তে বিএসএমএমইউর একটি সূত্র জানিয়েছে, ‘বেগম খালেদা জিয়া বেশ কয়েকদিন ধরে বমি করছেন। তিনি চাহিদামতো খেতে পারছেন না। তার অসুস্থতা আগের চেয়ে বেড়েছে।’ এ ব্যাপারে অধ্যাপক জিলন মিঞা সরকারকে জিজ্ঞাসা করা হলে তিনি নয়া দিগন্তকে জানিয়েছেন, প্রকৃতপক্ষে তিনি গিরার ব্যথায় কষ্ট পাচ্ছেন। ওষুধ খেতে হলে ভালো করে খেয়ে নিতে হয়। কিন্তু তিনি মাঝে মধ্যে কম খেয়েই ওষুধ খেয়ে থাকেন। তার গ্যাস্ট্রিকের সমস্যা আছে। এ সমস্যার জন্য গ্যাসের ওষুধ দেয়া হয়েছে।’ তবে অধ্যাপক জিলন মিঞা জানান যে এক সপ্তাহ আগে বেগম জিয়া বমি করেছিলেন। তার খাবারে অরুচি হয়, অস্বস্তি হয়। গত শনিবার তিনি ভালোই ছিলেন।’
বেগম খালেদা জিয়া কি সুস্থ আছেন? জানতে চাইলে অধ্যাপক জিলন মিঞা সরকার পাল্টা প্রশ্ন করেন এভাবে, ‘এসব ভালো হয় নাকি ? এটা আজীবন থাকে।’ তাকে আপনি কেমন দেখেছেন জানতে চাইলে অধ্যাপক জিলন মিঞা সরকার বলেন, ‘গত ১ এপ্রিল ভর্তি হওয়ার সময় তিনি যেমন ছিলেন এখন তেমনই আছেন। শুধু গিরা ব্যথার জন্য তিনি কষ্ট পাচ্ছেন এটার জন্য ভালো চিকিৎসা আছে কিন্তু তিনি নিতে চাচ্ছেন না।’



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)