শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ২০ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » » ‘নির্বাচনে কারচুপি হলেই সরকার পতনের আন্দোলন’
প্রথম পাতা » » ‘নির্বাচনে কারচুপি হলেই সরকার পতনের আন্দোলন’
৫৩৭ বার পঠিত
সোমবার, ২০ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘নির্বাচনে কারচুপি হলেই সরকার পতনের আন্দোলন’

---পক্ষকাল সংবাদ ডেস্কঃ
‘ইভিএম-এ সুষ্ঠু ও সঠিক ফল আসলে আমরা নির্বাচন মেনে নেব। কিন্তু কোনো কারচুপির আশ্রয় নেওয়া হলে এই মেয়র নির্বাচন থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে।’
আজ সোমবার (২০ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণা শুরুর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
মির্জা আব্বাস বলেন, আমরা যখন মেয়র ছিলাম তখন ঢাকার শহর এত নোংরা ছিল না। ঢাকা শহর এত যানজটের শহর ছিল না। আজকের এই ১৩ বছরে আওয়ামী লীগ সরকারের শাসন আমলে ঢাকা শহরকে ধ্বংস করে দিয়েছে।’ তিনি বলেন, বিগত ১৩ বছরে ঢাকা শহর যেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করার জন্য বিএনপি থেকে আমরা সাদেক হোসেন খোকার একজন যোগ্য উত্তরসূরি ইশরাক হোসেনকে মনোনয়ন দিয়েছি।
ইশরাককে যোগ্য প্রার্থী উল্লেখ করে আব্বাস বলেন, ইনশাল্লাহ ইশরাক হোসেন ঢাকা শহরকে বাসযোগ্য সুন্দর নগরী উপহার দেবেন। তাঁকে আপনারা সহযোগিতা করবেন। তিনি বলেন, ব্যারিস্টার হাসনাত বিএনপির মেয়র ছিলেন, আমি মির্জা আব্বাস বিএনপির মেয়র ছিলাম, সাদেক হোসেন খোকা বিএনপি মেয়র ছিলেন। সে সময় ঢাকা পরিচ্ছন্ন নগরী ছিল সবুজ নগরী ছিল, ঢাকা শহর ধ্বংস হয়নি। আমার অভিজ্ঞতা ও সাদেক হোসেন খোকার অভিজ্ঞতা মিলিয়ে ইশরাক হোসেনকে সৎ পথে পরিচালনা করব।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপি নেতা মীর সরাফত আলী সপু, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু, সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)