শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ২০ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ৫০% বেড়েছে
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ৫০% বেড়েছে
৫৫০ বার পঠিত
সোমবার, ২০ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ৫০% বেড়েছে

---
পক্ষকাল ডেস্ক

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে আটককৃতদের সংখ্যা হঠাৎ করেই ৫০ শতাংশ বেড়ে গেছে। ২০১৭ সালে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) যেখানে ১,৮০০ জনকে আটক করে সেখানে ২০১৮ সালে এই সংখ্যা দাঁড়ায় ২,৯৭১ জনে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।
অবৈধ অনুপ্রবেশ চেষ্টার দায়ে আটককৃতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
এনসিআরবি ‘ক্রাইম ইন ইন্ডিয়া ২০১৮’ রিপোর্টে বলা হয়েছে, এ বছর আটক ২,৯৭১ জনের মধ্যে ১,৫৩২ জন পুরুষ, ৭৪৯ জন নারী ও ৬৯০ জন শিশু। এরা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলো। আগের বছর এই সংখ্যা ছিলো যথাক্রমে ১,৪৭৭, ২৬৮ ও ৫৫ জন।
অন্য দিকে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সংখ্যা কমে গেছে। ১০১৭ সালে যেখানে এমন ঘটনায় ১,১৮০ জনকে বিএসএফ আটক করে সেখানে ২০১৮ সালে আটক করা হয় ১,১১৮ জনকে। তবে বিএসএফ আটককৃতদের কি করেছে সে বিষয়ে এনসিআরবি উপাত্তে কিছু বলা হয়নি। পশ্চিম বঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম ও আসামের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত পাহারা দেয় বিএসএফ।
২০১৭ সাল থেকে সীমান্তের বিভিন্ন অংশ দিয়ে অবৈধ অনুপ্রবেশকারীদের এই উপাত্ত রাখা শুরু করে ব্যুরো।
২০১৮ সালের ৩০ জুলাই আসামের দ্বিতীয় এনআরসি (জাতীয় নাগরিক পঞ্জি) খসড়া প্রকাশের সময়ের ঘটনা এগুলো। আসামের ৪০ লাখ লোককে ওই তালিকা থেকে বাদ রাখা হয়। ২০১৯ সালের ৩১ জুলাই প্রকাশিত চূড়ান্ত এনআরসি তালিকা থেকে বাদ পড়ে ১৯ লাখ মানুষ।
তবে এই উপাত্তে অবাক হওয়ার কিছু নেই বলে মনে করেন লেখক ও বাংলাদেশ বিশেষজ্ঞ সুবীর ভৌমিক।
২০১৯ সালে এ বাংলাদেশে অনুপ্রবেশকারীদের সংখ্যা আরো বেশি হতে পারে বলে আশঙ্কা করে তিনি বলেন: মূলত দুটি কারণে বাংলাদেশমুখী পাল্টা অভিবাসন ঘটছে। প্রথমত আসামের এনআরসি করার পর সারা দেশে এটা করা হবে বলে বারবার বিজেপি নেতাদের হুমকি। দ্বিতীয়ত, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আগের তুলনায় অনেক ভালো হয়েছে। পাশাপাশি ভারতে অনিশ্চয়তা। যারা ১৯৭০ ও ১৯৮০ দশকে ভারতে এসেছিলো তাদের জন্য বাংলাদেশেই এখন ভালো সুযোগ তৈারি হয়েছে। তাহলে তারা কেন পিটুনির শিকার হওয়ার ঝুঁকি নেবে যখন নিজের দেশেই মর্যাদার সঙ্গে আরো ভালোভাবে জীবিকা অর্জন করতে পারে?
চলতি মাসের গোড়ার দিকে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি)’র মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম বলেন যে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করার সময় ৪৪৫ জনকে আটক করা হয়েছে।
সীমান্তে পোস্টিং পাওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএসএফ কর্মকর্তা বলেন, সীমান্ত পারি দেয়া লোকজনের সংখ্যা এখনো আতঙ্কজনক পর্যায়ে পৌছেনি। তবে নিশ্চিতভাবে তা বাড়ছে। কি সংখ্যক মানুষ ভারত থেকে পালিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছে তা হিসাব করা কঠিন। তারা হয় নিজে থেকেই অথবা পাচারকারীদের দ্বারা সীমান্ত পারি দিচ্ছে।
ওই অফিসার আরো বলেন, বিভিন্ন অপরাধে জড়িতদের পাশাপাশি সীমান্তের দুই পাশেই আত্মীয় স্বজন রয়েছে এমন বিপুল সংখ্যক মানুষও প্রতিনিয়ত আটক হচ্ছে। তাদের কাছেও কোন কাগজপত্র থাকে না। তাই সীমান্ত পারাপারকারীদের সঠিক পরিসংখ্যান পাওয়া যায় না।



এ পাতার আরও খবর

“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)