শিরোনাম:
ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ব্যাংক-বীমা | ব্রেকিং নিউজ » বেসিক ব্যাংকের নিজস্ব বেতন কাঠামো বাতিল
প্রথম পাতা » ব্যাংক-বীমা | ব্রেকিং নিউজ » বেসিক ব্যাংকের নিজস্ব বেতন কাঠামো বাতিল
৫০৯ বার পঠিত
সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেসিক ব্যাংকের নিজস্ব বেতন কাঠামো বাতিল

---

পক্ষকাল সংবাদ-

বেসিক ব্যাংকের নিজস্ব বেতন কাঠামো বাতিল এবং  রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকের সব কর্মকর্তার বেতন কমিয়ে দেওয়া হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) ব্যাংকটির মানবসম্পদ বিভাগ থেকে এই সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। চিঠিটি ব্যাংকটির সব শাখার প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে ব্যাংকটির শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘এই মুহূর্তে কর্মকর্তাদের বেতন কমানো ছাড়া আর কোনও বিকল্প পথ খোলা নেই। এখন ব্যয় কমানো ছাড়া ব্যাংকটিকে বাঁচিয়ে রাখা সম্ভব নয়।’

চিঠিতে বলা হয়েছে, বেসিক ব্যাংক বিগত সাত বছর ধরে ক্রমাগত লোকসানে থাকায় ২০১৩ সালের প্রবর্তিত ব্যাংকের নিজস্ব বেতন কাঠামো ও অন্যান্য সুবিধাদি বাতিল করা হলো। এই সিদ্ধান্ত রবিবার (২২ডিসেম্বর) থেকে কার্যকর হলো।

চিঠিতে আরও বলা হয়েছে, বিগত সাত বছর লোকসান হওয়ায় আগের মতো বেতন দেওয়া সম্ভব হবে না। অন্যান্য রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের তুলনায় অত্যাধিক বেতন ভাতা চালু আছে বেসিক ব্যাংকে। এই অতিরিক্ত বেতন ভাতা ব্যাংকের পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, এখন থেকে বেসিক ব্যাংকের কর্মকর্তারা অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ কর্তৃক জারিকৃত ‘চাকরি (ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান) ( বেতন ও ভাতাদি) আদেশ ২০১৫’ এর অনুরূপ কাঠামো অনুযায়ী বেতন পাবেন।

ব্যাংকটির মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ব্যাংকের বেতনকাঠামো বহির্ভূত অন্যান্য সুবিধাদি পর্ষদের অনুমোদন ক্রমে প্রদান করা হবে।

চিঠিতে বলা হয়েছে, গত ১১ ডিসেম্বর অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৪৮৭ তম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।



এ পাতার আরও খবর

ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
খেলাপি হওয়ায় ফল স্থগিত দুই নেতা এমপির ভূমিকায় আসলাম চৌধুরী ও সরোয়ার আলমগীর খেলাপি হওয়ায় ফল স্থগিত দুই নেতা এমপির ভূমিকায় আসলাম চৌধুরী ও সরোয়ার আলমগীর
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
ডলার প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার ডলার প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার
‘আমাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিলো’-এইচএসবিসি ব্যাংক কর্মীদের আর্তনাদ! ‘আমাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিলো’-এইচএসবিসি ব্যাংক কর্মীদের আর্তনাদ!
সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করল বাংলাদেশ ব্যাংক সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করল বাংলাদেশ ব্যাংক
‘সরি টু সে’, আগের গভর্নররা সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছেন: অর্থ উপদেষ্টা ‘সরি টু সে’, আগের গভর্নররা সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছেন: অর্থ উপদেষ্টা
বাংলাদেশে খেলাপি ঋণের রেকর্ড বৃদ্ধি: ব্যাংক খাতে সংকট বাংলাদেশে খেলাপি ঋণের রেকর্ড বৃদ্ধি: ব্যাংক খাতে সংকট

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)