সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি | শিক্ষা ও ক্যারিয়ার » সিসিটিভির ফুটেজ সরিয়ে ফেলার আশঙ্কা ভিপি নুরের
সিসিটিভির ফুটেজ সরিয়ে ফেলার আশঙ্কা ভিপি নুরের
![]()
পক্ষকাল সংবাদ-
গতকাল ডাকসু ভবনে তাণ্ডবের ভিডিও ফুটেজ সরিয়ে ফেলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ডাকসু ভিপি নুরুল হক নুর। এই আশঙ্কা ব্যক্ত করে ভিপি নুরু বলেন, এভাবে প্রতিনিয়ত হামলা-মামলার মধ্যে আমরা বাঁচবো কিনা জানি না। এসময় হামলার তাণ্ডবে ডাকসুর সিসিটিভির ফুটেজ সরিয়ে ফেলার আশঙ্কা ব্যক্ত করেন তিনি। তিনি আরো বলেন, আজকের তাণ্ডবের ঘটনার ডাকসুর সিসিটিভির ফুটেজ রয়েছে। সেগুলো সরিয়ে ফেলতে পারে।
হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুর একটি জাতীয় দৈনিকে দেয়া সাক্ষাতকারে এই আশঙ্কা ব্যক্ত করেন। তিনি বলেন, সনজিত নিজেও আমাকে ধাক্কা দিয়েছে। হামলার ঘটনার বিবরণ দিতে গিয়ে ডাকসু ভিপি বলেন, আমরা ২০/২৫ জন ডাকসুতে ঢোকামাত্রই ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা হামলা চালায়। পরে আমার সঙ্গে যারা ছিলেন, তাদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে তারা চলে যায়।
‘এরপর সনজিত ও সাদ্দামসহ ডাকসুর ঐতিহ্য, ছাত্রলীগ নেতা মামুন বিন সাত্তার আমার রুমে আসে। সনজিত এবং সাদ্দাম আমাকে ধাক্কাধাক্কি করে।’ নুর বলেন, তারপর আমার সঙ্গে যারা ছিল, তাদের প্রত্যেককে ধরে ধরে রুম থেকে টেনে নিয়ে মারধর করে। সোহেলকে ছাদ থেকে ফেলে দেয়। ‘প্রথমে ওরা যখন দেখেছিল, আমরা ওইভাবে আক্রান্ত হয়নি, তখন দ্বিতীয়বার আমার রুমে এসে লাইট-ফ্যান বন্ধ করে রড, লাঠিসোঁটা দিয়ে হামলা চালায়।’
তিনি বলেন, আমরা ছোটভাই আমাকে টেবিলের নিচে ঢুকিয়ে রাখায়, আমি বেশি আক্রান্ত হয়নি, কিন্তু বাঁ পাশটি বাইরে থাকায়… রড ও বাঁশ দিয়ে পিটিয়েছে ওরা। কোটা সংস্কার আন্দোলনের এই নেতা বলেন, ছাত্রলীগের কর্মী শেখ তুনান ছিল, মহসিন হলের জিএস ছাত্রলীগের মিজান, মুক্তিমঞ্চের লোকজন তো ছিলই। তথ্য সূত্র: যুগান্তর




চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়