শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » বাস খাদে পড়ে ইন্দোনেশিয়ায় ২৪ জনের প্রাণহানি
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » বাস খাদে পড়ে ইন্দোনেশিয়ায় ২৪ জনের প্রাণহানি
৪৪৪ বার পঠিত
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাস খাদে পড়ে ইন্দোনেশিয়ায় ২৪ জনের প্রাণহানি

---

পক্ষকাল ডেস্ক-

ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ১৩ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশের বরাতে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি। গতকাল ২৩ ডিসেম্বর, সোমবার স্থানীয় সময় মধ্যরাতে দক্ষিণ সুমাত্রার পাগার আলম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তা ডলি গুমারা এএফপিকে বলেন, ‘দক্ষিণ সুমাত্রার পাগার আলম এলাকায় অবস্থিত একটি নদীতে প্রায় ৫০০ ফুট গভীরে বাসটি পড়ে যায়।’

তিনি বলেন, ‘রাস্তার পাশের কংক্রিটের ব্যারিকেড ভেঙ্গে বাসটি খাদে পড়েছে এবং এখনো ভেতরে বেশ কিছু যাত্রী রয়েছেন।’ বর্তমানে তাদের উদ্ধারের প্রচেষ্টা চলছে। তবে নদীটির ভৌগোলিক অবস্থানের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধার কর্মীরা।

ব্যাংকুলু থেকে ২৭ জন যাত্রী নিয়ে বাসটি রওয়ানা হয় বলে জানা গেলেও উদ্ধারকৃতদের কারো কারো দাবি, বাসে প্রায় ৫০ জনের মতো যাত্রী ছিল।

এ প্রসঙ্গে পুলিশ কর্মকর্তা গুমারা বলেন, ‘পথে সম্ভবত আরো যাত্রী উঠেছিল, যারা বাসটি নদীতে পড়ার নিখোঁজ বলে আমার ধারণা।’

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে পশ্চিম জাভার সুকাবুমি এলাকায় একটি বাস খাদে পড়ে ২১ জন নিহত হন।



এ পাতার আরও খবর

আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)