মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » জানুয়ারিতে রংপুরে শুরু হচ্ছে গ্যাস পাইপলাইন নির্মাণ কাজ
জানুয়ারিতে রংপুরে শুরু হচ্ছে গ্যাস পাইপলাইন নির্মাণ কাজ

পক্ষকাল সংবাদ-
গ্যাস পাইপ লাইন, ফাইল ছবিআগামী মাস থেকে রংপুরে গ্যাস পাইপলাইন নির্মাণ কাজ শুরু হচ্ছে। ২০২২ সালের মধ্যে এই পাইপলাইন নির্মাণ কাজ শেষ হবে। রংপুর অঞ্চলের শিল্প বিকাশের লক্ষ্যে গ্যাস সরবরাহ ও বিতরণ লাইন নির্মাণে প্রায় ১৮০০ কোটি টাকার এ প্রকল্প হাতে নিয়েছে সরকার। সোমবার (২৩ ডিসেম্বর) রংপুর চেম্বার পরিচালনা পর্ষদ ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা জানান পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (প্লানিং) ইঞ্জিনিয়ার শৈলজা নন্দ বসাক।
তিনি জানান, ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর সফরকালে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরই মধ্যে বগুড়া থেকে রংপুর, নীলফামারী, পীরগঞ্জ ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস পাইপলাইন বসানোর সম্ভাব্যতা যাচাই করেছেন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) পরামর্শক প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট ফেসিলেশন কোম্পানির (আইএফসি) প্রকৌশলীরা।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী রংপুর বিভাগে গ্যাস পাইপলাইন স্থাপনের লক্ষ্যে রংপুর অঞ্চলে কতগুলো শিল্পকারখানা আছে, কতগুলো নতুন কারখানা হতে পারে এবং সেই কারখানাগুলোয় গ্যাসের চাহিদা কেমন হবে তা জানতেই এ মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। রংপুর, নীলফামারী, পীরগঞ্জ শহর ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস বিতরণ পাইপলাইন নেটওয়ার্ক নির্মাণ প্রকল্পের কাজ আগামী বছর জানুয়ারিতে শুরু হয়ে শেষ হবে ২০২২ সালের জুনে।
সভায় শৈলজা নন্দ বলেন, রংপুরে গ্যাস সরবরাহ করা হলে এ অঞ্চলে ব্যাপক শিল্প কারখানা গড়ে উঠবে। সেই সঙ্গে লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।
সভায় জানান হয়, রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশে অনেক শিল্পোদ্যোক্তারা শিল্প প্লট ক্রয় করে গ্যাসের জন্য অপেক্ষা করছেন। এছাড়া রংপুরে প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বিসিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও রংপুরের সব উপজেলার শিল্পকারখানায় পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সংযোগের আহ্বান জানানো হয়।
রংপুর চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মোজতোবা হোসেন রিপন বলেন, সরকারের লক্ষ্য দেশের সব অঞ্চলের সুষম উন্নয়ন। উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হল জ্বালানি। রংপুরবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গ্যাস পাইপলাইনের মাধ্যমে গ্যাস সঞ্চালন ও বিতরণ নেটওয়ার্ক নির্মাণের কাজ শুরু করছেন। এ প্রকল্প বাস্তবায়িত হলে রংপুর অঞ্চলে গ্যাস সংশ্লিষ্ট শিল্প কলকারখানার বিকাশসহ ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।




গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
ভান্ডারিয়া উপজেলা মহিলা দপ্তর ২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ
কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন
নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার
হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি
সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, আন্ডা রফিক নিয়ে চাঞ্চল্য প্রকাশ্যে দেখা যাওয়ার পর গা ঢাকা, গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
সেনাবাহিনীর যৌথ অভিযানে নির্বাচনী সহিংসতার অভিযোগে গ্রেফতার-একজন