শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » ঘন কুয়াশায় পদ্মায় ফেরি পারাপার বিঘ্নিত
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » ঘন কুয়াশায় পদ্মায় ফেরি পারাপার বিঘ্নিত
৪০২ বার পঠিত
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘন কুয়াশায় পদ্মায় ফেরি পারাপার বিঘ্নিত

---

পক্ষকাল সংবাদ-

ঘন কুয়াশায় পদ্মার দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-কাঁঠালবাড়ি ঘাটে ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে। মঙ্গলবার ভোরে দুই নৌ-রুটে দীর্ঘসময় ফেরি বন্ধ ছিল। এতে ঘাটে আটকা পড়ে যাত্রীবাহী কয়েকশ যানবাহন। এতে কনকনে শীতের মধ্যে যাত্রীরাও দুর্ভোগে পড়েন।

শিমুলিয়া-কাঁঠালবাড়ি:  ঘন কুয়াশার কারণে এ নৌ রুটে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। ফেরি চলাচল বন্ধের কারণে লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে ২৫০টিসহ উভয় প্রান্তে প্রায় ৫ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে।

মঙ্গলবার সকাল ১০টা থেকে দুটি রো রো সহ ১৪টি ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে ঘণ কুয়াশার কারণে  ভোর ৫টায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক সফিক আহম্মেদ জানান, কুয়াশা কেটে গেলে সকাল ১০টা থেকে ১৪টি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে পারাপার শুরু করেছে। এছাড়া মাঝ পদ্মায় নোঙরে থাকা ৭টি ফেরি গন্তব্যে পৌঁছে গেছে। বর্তমানে শিমুলিয়া ঘাটে ২৫০ যানবাহন পারের অপেক্ষায় আছে।

দৌলতদিয়া-পাটুরিয়া: বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপাক মাহবুবুর রহমান জানান, কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রাত ৩টার দিকে পাটুরিয়ার সঙ্গে ফেরি পারাপার বন্ধ করে দেওয়া হয়। এ সময় তিনটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। কুয়াশা কমে এলে সকাল ১০টার দিকে আবার ফেরি চলাচল শুরু হয়। কিন্তু ততক্ষণে দৌলতদিয়া ঘাটে প্রায় পাঁচশ গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)