শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » রাজনীতি » সরকার পদত্যাগ না করা পর্যন্ত অবরোধ চলবে : বিএনপি
প্রথম পাতা » রাজনীতি » সরকার পদত্যাগ না করা পর্যন্ত অবরোধ চলবে : বিএনপি
৪২৬ বার পঠিত
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকার পদত্যাগ না করা পর্যন্ত অবরোধ চলবে : বিএনপি

---পক্ষকাল প্রতিবেদক: বর্তমান ‘জনপ্রতিনিধিত্বহীন’ সরকার পদত্যাগ না করা পর্যন্ত সারাদেশে অবরোধ কর্মসূচি চালিয়ে যাবে বিএনপি।
মঙ্গলবার সকালে এক বিবৃতিতে দলের মুখপাত্র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, ভয়ঙ্কর দুঃশাসনের কবল থেকে গণতন্ত্র ফিরিয়ে দেয়াই আমাদের চলমান আন্দোলনের উদ্দেশ্য। আমরা স্পষ্টভাষায় বলতে চাই, বর্তমান অবৈধ সরকার অপসারণ করে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে।
তিনি আরো বলেন, বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আমরা আহ্বান জানাব, যে যেখানে যে অবস্থানে আছেন, শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করুন। বিজয় না হওয়া পর্যন্ত সকলকে এই কর্মসূচি চালিয়ে যেতে হবে।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি গুলশানের অবরুদ্ধ কার্যালয় থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পরবর্তী ঘোষণা না দেয়া সারাদেশে অবরোধ কর্মসূচির ঘোষণা দেন।
দলের মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, অবরোধকারীরা ন্যায় ও সত্যের পক্ষে। তারা জুলুমবাজ রাষ্ট্রশক্তির অত্যাচারের বিরুদ্ধে লড়াই করছে। উদ্দেশ্য একটাই- দেশে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা।
সারাদেশে নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা জানিয়ে তিনি বলেন, প্রতিদিন আমাদের নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে। ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা নিজেরা নাশকতার ঘটনা ঘটিয়ে বিরোধী দলের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হচ্ছে। এভাবে মামলা দিয়ে গ্রেফতার করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন স্তব্ধ করা যাবে না।
অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তিও দাবি জানান রিজভী।
সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় উচ্চ পদস্থ মন্ত্রী-নেতাদের বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, গতকাল আওয়ামী লীগের মন্ত্রী-নেতারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুৎসিত ও অশ্রাব্য ভাষায় বক্তব্য রেখেছেন। আমি তাদের এহেন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তাদের ওইসব নোংরা বক্তব্যের জবাব একদিন এদেশের জনগণ দেবে বলে আমরা বিশ্বাস করি বলেও জানান তিনি।



এ পাতার আরও খবর

ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত
ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে? ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে?
দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে
রবীন্দ্রনাথ ঠাকুর  বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিক‌ই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ার‌ও বটে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিক‌ই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ার‌ও বটে
নেতৃত্ব সংকট দূর করতে  শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন নেতৃত্ব সংকট দূর করতে শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায় জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)