ভয়ংকর খুনী সজল!
পক্ষকাল প্রতিবেদক: সজল একজন অর্থলোভি স্বামী। স্ত্রীর নামে কোটি টাকার বীমা করে এবং পরবর্তীতে তাকে খুন করে বিমার টাকা আত্মসাত করাই তার নেশা।
তার প্রথম স্ত্রী র নামে এক কোটি টাকার একটি বিমা করে সে। তারপর একদিন বেড়াতে নিয়ে গিয়ে খুন করে তাকে। এরপর বিয়ে করে মমকে। তার নামেও যথারীতি বিমা করা হয় এবং সুযোগ বুঝে তাকে হত্যা করার পরিকল্পনা করে। কিন্তু বাধ সাধে তার বিগত স্ত্রী আনিকা। তার প্রেতাত্মা এসে নানা ভাবে বাধার সৃষ্টি করে। সজল কি শেষ পর্যন্ত মমকে হত্যা করতে পারবে? জানা যাবে লায়লা তারেকের রচনা এবং সাজ্জাদ রাহমানের পরিচালনায় ‘নেকলেস’ শিরোনামের উক্ত নাটকে।![]()
সম্প্রতি নরসিংদীর শিউলী ভিলায় নাটকটির শুটিং হয়। নাটকটিতে প্রথমবারের মতো সজলের সাথে জুটি বাঁধলেন নবাগতা সুপ্তি আনিকা।
প্রযোজনা প্রতিষ্ঠান এন এসি মিডিয়ার ব্যানারে নাটকটির টিত্রগ্রহণ করেছেন আনোয়ার হোসেন আনু এবং প্রযোজক মেজবাহ উদ্দিন তপন এবং নির্বাহী প্রযোজক শিউলী মালা। নাটকটি অচিরেই কোনো একটি চ্যানেলে প্রচার পাবে বলে জানালেন পরিচালক।





‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা
সেনা সদরের চিঠির অপব্যাখ্যা করা হয়েছে : আইএসপিআর
চরপাড়া টাইমস প্রকাশিত: প্রতিবেদক: কলমচোর কুদ্দুস
সম্পাদকীয় নিবন্ধ “সামাজিক ব্যবসা” রাষ্ট্রের বিকল্প নয়, গণতন্ত্রের বিকল্প নয় বরং এটি অপশাসনের নতুন মুখোশ
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭- ইউক্রেনের হামলায়রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের জাহাজ ধ্বংস
সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেপ্তার
শিল্পের গলায় শিকল, ন্যায়বিচার কি এখনো চরিত্রভিত্তিক নির্বাচিত হয়?
‘স্বর্গ নয়, নরক’, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কাশ্মীরিদের জন্য কী লিখলেন সলমন খান?
ইসরায়েলি অভিনেত্রী থাকায় সিনেমা নিষিদ্ধ
শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি