শিরোনাম:
ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু
৪৫৯ বার পঠিত
শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু

---

পক্ষকাল ডেস্ক-

স্থানীয় সময় শনিবার সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

দক্ষিণ এশিয়ার এ দ্বীপ দেশে এটি অষ্টম  এবং ২০০৯ সালে কয়েক দশকের গৃহযুদ্ধ শেষ হওয়ার পর এটি তৃতীয় প্রেসিডেন্ট নির্বাচন।

ভোটার সংখ্যা প্রায় এক কোটি ৬০ লাখ। সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এ বছরের ২১ এপ্রিল শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলা হয় যাতে নিহত হন আড়াই শতাধিক মানুষ। ওই হামলার ক্ষত এখনও তাড়া করে ফেরে লঙ্কানদের।

এর দায় স্বীকার করে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস। ভয়াবহ ওই হামলার পর উত্তেজিত জনতার হামলা-অগ্নিসংযোগের শিকার হয় সে দেশের মুসলমানরা।

সে কারণে এবারের নির্বাচনে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশব্যাপী ১২ হাজার ৮৪৫ ভোটকেন্দ্রের জন্য ৮৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা ও দ্য হিন্দু।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩৫ প্রার্থী। বর্তমান প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা এবার নির্বাচন করছেন না। ফলে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ক্ষমতাসীন ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি)-এর সাজিথ প্রেমাদাসা এবং বিরোধী দল শ্রীলঙ্কা পিপলস ফ্রন্ট (এসএলপিপি)-এর গোটাবায়া রাজাপাকসের মধ্যে।

সাবেক প্রতিরক্ষামন্ত্রী গোটাবায়া দুই মেয়াদে ক্ষমতায় থাকা মাহিন্দা রাজাপাকসের ভাই। অন্যদিকে ক্ষমতাসীন দলের প্রার্থী সাজিথ প্রেমাদাসা সে দেশের সাবেক প্রধানমন্ত্রী রানাসিংহ প্রেমাদাসার ছেলে। সংখ্যালঘু তামিল ও মুসলিম সম্প্রদায়ের কাছে তিনি জনপ্রিয়।

বিশ্লেষকদের মতে ভূ-রাজনৈতিক অবস্থানের কারণে শ্রীলঙ্কার নির্বাচন নিয়ে এ অঞ্চলের দুই প্রভাবশালী দেশ ভারত ও চীনের আগ্রহ রয়েছে। ক্ষমতাসীন দলের প্রার্থী সাজিথ প্রেমাদাসাকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় নরেন্দ্র মোদির সরকার। অন্যদিকে বেজিংয়ের প্রত্যাশা বিরোধী দলের গোটাবায়া রাজাপাকসের বিজয়।



এ পাতার আরও খবর

মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)