শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » খেলাধুলা | ব্রেকিং নিউজ » সাকিবকে ছেড়ে দিল হায়দ্রাবাদ
প্রথম পাতা » খেলাধুলা | ব্রেকিং নিউজ » সাকিবকে ছেড়ে দিল হায়দ্রাবাদ
৪৯৮ বার পঠিত
শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাকিবকে ছেড়ে দিল হায়দ্রাবাদ

---

পক্ষকাল সংবাদ-

আইপিএল-এর পরবর্তী আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে দেখা যাবে না সাকিব আল হাসান। কারণ এই বাংলাদেশি অলরাউন্ডারসহ পাঁচ ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে দলটি। জানা গেছে, জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা গোপন করায় সাকিবকে এক বছর নিষিদ্ধ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পেশাদার ক্রিকেট থেকে এক বছর নিষিদ্ধ থাকার কারণে আইপিএলে হায়দ্রাবাদের রিটেইনের তালিকা থেকে বাদ পড়েছেন সাকিব।

এর আগে ২০১৮ সালে সাকিবকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। এরপর নিলামে তাকে কিনে নেয় সানরাইজার্স। তবে এই দলের হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি বাংলাদেশের সদ্য সাবেক টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। সাকিব ছাড়াও ইউসুফ পাঠান, মার্টিন গাপটিল, দীপক হুডা ও রিকি ভুইকেও ছেড়ে দিয়েছে হায়দ্রাবাদের দলটি।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)